গণতন্ত্র পুনরুদ্ধারের ‘শেষলগ্নের নেতৃত্ব দিতে’ শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পারবেন যে, কয়েক সপ্তাহ বলেছিলাম। ইনশাআল্লাহ, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে বিএনপির নির্বাচনি প্রক্রিয়া নয়; গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, তার নেতৃত্ব দেবেন তিনি।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সব মানুষের নেতা তারেক রহমান।‘দেশে নাশকতা সৃষ্টির’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সব সময় বলতাম স্বৈরাচারের দোসর কারা ছিল? ১৯৮৬ সালে দেখেছেন, এখনো দেখছেন। কাজেই আপনাদেরকে সজাগ থাকতে বলব সংবাদ কর্মীদেরকে, দেশের মানুষকে… দেশের মানুষ দেখছে যে, সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কাদের। কাজেই এ ব্যাপারে আমাদের আর স্পষ্ট করে বলার দরকার নাই। বিএনপি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার ছিল, থাকবে।’যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করা বিএনপির মহাসচিবসহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের আওয়ামী লীগের হেনস্তার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘এই দলের ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনো দিনই জনগণের পক্ষে ছিল না। উনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, উনারা জনগণের ওপরে চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। তারা এই দেশটাকে মনে করে তাদের পৈত্রিক সম্পত্তি। যেমনি ইচ্ছা, অমনি চালাবে। অন্যায় উনাদের পূর্ব পুরুষরা করেছে, উনারাও করছেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ জানে তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা।আজ Read more

ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ
ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ

‎‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বরখাস্ত) আজিমেল কদরকে ঘুষ গ্রহণের দায়ে ২০২৩ সালের Read more

কুলিয়ারচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (০৬ অক্টোবর) সকালে উপজেলার ছয়সূতী Read more

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে আটক ১১
রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে আটক ১১

রাজধানীর সায়েদাবাদ ওয়াসা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ Read more

ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি
ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে একাধিকবার তিনি নোবেলের কথা বলেছেন। কিন্তু এ বছর নোবেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন