ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে আগামী মাসে দুইদিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। মঙ্গলবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ৮ তারিখ বিকাল থেকে ৯ তারিখ সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে।রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এ ছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না।এদিকে আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই মৃত্যুদণ্ড
উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই মৃত্যুদণ্ড

উত্তর কোরিয়া কঠোর আইন ও নিয়ন্ত্রণের জন্য বিশ্বজুড়ে আলোচিত।  বিদেশি চলচ্চিত্র ও টিভি সিরিজ দেখার মতো ঘটনায়ও দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান Read more

লোহাগাড়ায় জনজীবন বিপর্যস্ত, হাসপাতাল-কলেজ চত্বরেই ময়লার ভাগাড়
লোহাগাড়ায় জনজীবন বিপর্যস্ত, হাসপাতাল-কলেজ চত্বরেই ময়লার ভাগাড়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের একটু পরেই রয়েছে বেসরকারি হাসপাতাল সাউন্ড হেল্থ হাসপাতাল। একটি শিক্ষা Read more

‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’
‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই পূর্ণ করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ Read more

উলিপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মসলা বিক্রেতার
উলিপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মসলা বিক্রেতার

কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার হাতে এক মসলা বিক্রেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের Read more

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শুক্রবার (০৬ জুন) Read more

সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন