রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি তিনি পিএইচডি থিসিস শেষ করেছেন। এতে এই অভিনেত্রী এতটাই আবেগাপ্লুত ও গর্বিত যে, নিজেই জানিয়েছেন এই দুর্দান্ত খবর।২৬ আগস্ট তিনি খবরটি জানিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে। সেখানে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছেন তিনি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তার থিসিস পেপার। মিথিলা লিখেছেন, ‘অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।’অভিনেত্রী আরও জানান, তাঁর জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার অর্থ ছিল একইসঙ্গে পূর্ণকালীন পেশাগত জীবন, অভিনয়ের কাজ এবং পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রির পথচলা অব্যাহত রাখা। এই অভিজ্ঞতা তাঁকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে।পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব-একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার
বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। Read more

বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক
বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির কাজ না দেয়ায় ৩য় শ্রেণীর স্কুলছাত্র শারাফী নামে এক ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। বুধবার Read more

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ Read more

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে “কঠোর ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর Read more

‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট
‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সম্মতির কথা জানায় ইসরাইলও। এবার গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন