তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার আগের বক্তব্যের শব্দ এবং বক্তব্যের যে অংশ বিভাজনমূলক ছিল- সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি।‘ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়’ শিরোনামে ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন, ‘দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল- সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই।’তিনি লিখেন, ‘পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।’মাহফুজ আলম আরও বলেন, ‘বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে দেওয়া একাধিক ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের সঙ্গে বিতর্কে জড়ান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে দলটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন
মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে অভিযান চালিয়ে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক Read more

নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় সান্তোসের
নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় সান্তোসের

সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ব্রাজিলিয়ান। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান
কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অনুমোদন নিয়ে আগামীকাল ১৬ জুন আলোচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ডাকসু Read more

সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!

অনেকটা তাড়াহুড়ো করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তবে ব্যাট-প্যাড ছাড়ার পর Read more

‘অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, দ্রুত বাস্তবায়ন’
‘অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, দ্রুত বাস্তবায়ন’

অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, যা দ্রুত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন