ভারতের দিল্লিতে ভারী বৃষ্টির জেরে মন্দিরের দেওয়াল ভেঙে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব দিল্লিতে একটি মন্দিরের দেয়াল ধসে যায়।দিল্লি পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি পুরনো মন্দির ছিল। তার পাশেই একটি ঝুপড়িতে কিছু সংখ্যক মানুষ থাকতেন। তারা মূলত পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে বৃষ্টির সময়ে ওই মন্দিরের একটি দেওয়াল ভেঙে ছাউনির উপর পড়ে। এতে আটজনের প্রাণহানি হয়।এদিকে, শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টির জেরে রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিল্লির সফদরজঙে ৭৮.৭ মিলিমিটার, প্রগতি ময়দানে ১০০ মিলিমিটার, লোধি রোড এলাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২
নাটোরে ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক দুর্ঘটনায় হেলপার Read more

অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ
অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট ভবনের ৮০ শতাংশেরও বেশি ধ্বংস করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গাজা উপত্যকায় Read more

বাঘায় জানালার গ্রিল ভেঙে ফাঁকা বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙে ফাঁকা বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে সোমবার দিবারাতে (১৬ জুন) চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়িতে জানালার গ্রিল কেটে Read more

দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল Read more

২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার Read more

ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

বিতর্কিত রাজনীতি, ক্ষমতার দাপট, এলাকার নিয়ন্ত্রণ আর একের পর এক হামলার অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন