এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এই ফলাফল নিশ্চিত করেন।এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন, যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যা।২০২৪ সালের এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। এ বছর ৮ হাজার ৩৫ জন কমে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন।দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন।এদিকে, মোট ৬৬৬টি কলেজের মধ্যে শূন্য প্রাপ্ত কলেজের সংখ্যা ৪৩টি, যা গতবার ছিল ২০টি। অর্থাৎ এবার শূন্য পাসে ২৩টি কলেজ বেড়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে: মির্জা আব্বাস
গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে: মির্জা আব্বাস

বাংলাদেশ জামায়াতে ইসলমাী একাত্তরের স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস Read more

ত্রিশালে শিশু মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন 
ত্রিশালে শিশু মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন 

ময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছরের শিশু তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর বিচারের দাবিতে ত্রিশালে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ Read more

পৌর ইঞ্জিনিয়ার ও সচিবের দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
পৌর ইঞ্জিনিয়ার ও সচিবের দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কিশোরগঞ্জ পৌরসভা থেকে আওয়ামী লীগের দোসরদের প্রত্যাহার এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালনসহ স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার Read more

মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী
মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী

নিউইয়র্কের একটি আদালতে নাটকীয়ভাবে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সোমবার (০৫ জানুয়ারি) ভোরে Read more

‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’
‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’

ফুটফুটে শিশু কাজী জয়দিয়া সারা (৭)। যশোর শহরের ষষ্টিতলা  এলাকার নব কিশলয় স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার Read more

কোরবানির পশুতে যেসব ত্রুটি থাকা যাবে না
কোরবানির পশুতে যেসব ত্রুটি থাকা যাবে না

কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ১০ থেকে ১২ জিলহজ পর্যন্ত দিনগুলোতে নেসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য কোরবানি করা ওয়াজিব। পশু জবাইয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন