রাজশাহী বিভাগসহ রংপুর বিভাগের দিনাজপুর খানসামা উপজেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। একটু প্রশান্তির আশায় মানুষ ছুটছে গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে শিশুরা পুকুর কিংবা শ্যালো মেশিনের পানিতে দিন পার করছে।শনিবার (০৫ এপ্রিল) বিকেল ৩টায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস।সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাতপাখা দিয়ে বাতাস করছেন কেউ কেউ। গরমে সহ্য করতে না পেরে ছিন্নমূল মানুষ গাছের নিচে শুয়ে থাকতে দেখা গেছে। শুধু মানুষ বা প্রাণীকুল নয়, গরমের প্রভাব পড়ছে গাছ-গাছালিতেও। কোথাও কোথাও আম ও লিচুর বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে দেখা যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, তীব্র দাবদাহ চলছে সারাদেশে। এপ্রিলের শুরু থেকে দাবদাহ দিনের পর দিন বাড়ছে।এলাকাবাসী বলছেন, গরমে কাজকর্ম ঠিক মতো করা যায় না। ছোট বাচ্চাদের নিয়ে অনেক সমস্য হচ্ছে। সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। উপার্জনের জন্য বাড়ি থেকে বের হলেও ঠিকভাবে কাজ করতে পারছেন না তারা। অল্প একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন।আবহাওয়ার এমন অবস্থায় নাজেহাল হয়ে পড়েছে এ এই উপজেলার  জনজীবন। খুব একটা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই।এমন গরমে ডায়রিয়া, নিউমনিয়া, সর্দি, কাশিতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বাড়ছে হিট স্ট্রোকের শংঙ্কাও। হাসপাতালগুলোতে বড়েছে রোগীর সংখ্যা।চিকিৎসকরা বলছেন, দাবদাহে শিশু, বয়স্ক ও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগীদের পরিচর্যায় তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।একই সাথে চিকিৎসকদের পরামর্শ, গরমে বেশি বেশি তরল খাওয়ানোর পাশাপাশি শিশু আর বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, তাপমাত্রা অনেকটাই বেড়েছে। শনিবার বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ জেলার উপর দিয়ে বহমান মৃদু তাপ প্রবাহটি অব্যাহত রয়েছে এবং এটির তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা
এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা

এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি Read more

বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে ধানের ক্ষেত থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২০ অক্টোবর) Read more

পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’
পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’

১/১১ পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে আওয়ামী লীগকে জেতানোর অভিযোগ, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু নিয়ে সরকারি Read more

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম

টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও Read more

আইফোন ১৭: যেসব ফিচার নতুন হয়েও যেনো পুরোনো
আইফোন ১৭: যেসব ফিচার নতুন হয়েও যেনো পুরোনো

কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১৭। আইফোন প্রেমীদের মাঝে ইতোমধ্যেই বেশ কৌতূহল জাগিয়েছে মডেলটি। টেক জায়ান্ট অ্যাপলের নতুন Read more

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন