খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়ার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড (জিসিএল)। উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়ে গত বুধবার (২ জুলাই) রাতে জিটিসি নোটিশ দিয়েছে।ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে পাথর খনির সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। খনির সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন।খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি ও জিসিএল নোটিশে জানিয়েছে, কতিপয় শ্রমিকের অন্যায় ও অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে তারা জোরপূর্বক অন্যান্য সাধারণ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন এবং ভূ-গর্ভে ও খনির অভ্যন্তরে অবৈধ ধর্মঘটে অংশ নিচ্ছেন। এতে খনিতে কর্মরত বিদেশি বিশেষজ্ঞরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং খনির যন্ত্রপাতি ও স্থাপনার ক্ষতির আশঙ্কা করছেন। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন প্রচেষ্টা চালানো হলেও শ্রমিকদের একটি অংশ কর্তৃপক্ষের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানায়। সেই সঙ্গে তারা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও নাশকতার আশঙ্কা সৃষ্টি করছেন। তাই, খনি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষ খনি উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বন্ধকালীন সময়ে সকল শ্রমিক কর্মচারী বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারার বিধান মোতাবেক কোনো শ্রমিক-কর্মচারী বেতন, ভাতা বা অন্যান্য সুবিধা পাবেন না। তবে, জরুরি দাপ্তরিক কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্রমিক-কর্মচারীদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী সময়মতো কাজে যোগ দেওয়ার নির্দেশও দেয়া হয় বিজ্ঞপ্তিতে।খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড (জিসিএল) দাবি, গত এক বছর ধরে বাইরের স্বার্থান্বেষী একটি গোষ্ঠীর মদদে বিশৃঙ্খলা সৃষ্টিকারী একদল শ্রমিক বেশ কয়েকবার দাবি আদায়ের নামে খনির অভ্যন্তরে অবস্থান ধর্মঘট করে খনির উৎপাদন বন্ধ করে দেয়। এদের মধ্যে সদ্য অব্যাহতি পাওয়া শফিকুল, রফিকুল, হাসান, ওমর আলী এবং সবুজ, সিরাজুল, মিঠু বাবু, নবিউল, মামুন, রমেন দুলাল অন্যতম। বেশ কয়েকবার তারা শ্রমিকদের উসকানি দিয়ে অযৌক্তিক দাবি আদায়ের নামে কাজে যোগদান থেকে বিরত থেকে অবস্থান ধর্মঘট শুরু করে দেয়। এতে করে বিদেশি বিশেষজ্ঞরা নিরাপত্তাহীনতায় ভুগে, জিটিসি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সরকার রাজস্ব হারায়। খনির ভূগর্ভে অবস্থান কর্মসূচির ফলে দেশের এই সম্পদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে এই শঙ্কায় এবং বিদেশিদের নিরাপত্তার কথা চিন্তা করে খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ্যে অনিচ্ছুক তিনি জানান, তাদের প্রোডাকশন প্রফিট বোনাস দেওয়ার দাবিটি অযৌক্তিক। কারণ যারা এই খনিতে কাজ করছেন, সবাই তারা অস্থায়ী ভিত্তিতে। পাথর খনির উন্নয়ন ও উৎপাদনে দুই শতাধিক বিদেশি খনি বিশেষজ্ঞ ও দেশীয় প্রকৌশলী এবং প্রায় ৮০০ দক্ষ খনি শ্রমিক ও দুই শতাধিক কর্মকর্তা তিন শিফটে কাজ শুরু করে জিটিসি। এরপর থেকে খনিটি ৫ বার লাভের মুখ দেখতে পায়। যা এখনো অব্যাহত রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে
ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে

ময়মনসিংহ নগরের গুলকিবাড়ি এলাকায় একটি বহুতল ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এতে Read more

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু
নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনালয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তার Read more

চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন
চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন

দুই সংসার, চার সন্তান তবু প্রেম থেমে নেই। বলিউড অভিনেতা অর্জুন রামপাল আবারও শিরোনামে, তবে এবার নতুন কোনও সিনেমা নয়, Read more

আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)
আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও Read more

পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জাতিসংঘের
পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলের হাজার হাজার অবৈধ নতুন বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান
গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ অক্টোবর) গৌরীপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন