বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে।  এর মাধ্যমে উক্ত আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন এবং তদন্তাধীন মামলাও বাতিল হবে।শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা বলেন, ‘গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।’উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এ সভায় মোট ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেন্ট পিটার্স স্কয়ারে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠিত
সেন্ট পিটার্স স্কয়ারে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠিত

পোপ হিসেবে নির্বাচিত লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠিত হয়েছে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত Read more

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।এসব কর্মকর্তাদের Read more

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫
শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫

শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। নিহত এবং Read more

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক

রাজধানীর মিরপুর থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (০৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন