জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দামুড়হুদা থানা সড়ক এবং কার্পাসডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।তিনি জানান, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মুদি দোকান ও বীজ ভান্ডার তদারকি করা হয়। এ সময় অননুমোদিত শিশু খাদ্য, বীজের প্যাকেটের গায়ে মেয়াদের মূল্য উল্লেখ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে মেসার্স মোমিন স্টোরের স্বত্বাধিকারী মো. মোমিনুল ইসলামকে ৫ হাজার টাকা, মেসার্স ইসলাম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমানকে ২০ হাজার টাকা এবং মেসার্স আসিফ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. আতিকুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর
৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর

বেসরকারি খাতের ৫টি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে। একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় Read more

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির মত বিনিময়
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির মত বিনিময়

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার (২০ মে) দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে সে দেশের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের Read more

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যু
চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় গলায় ফাঁস লাগিয়ে পারেছা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৩) জুলাই Read more

শেখ হাসিনা ও তার পিতা এদেশে গণতন্ত্র হত্যা করেছে: সালাহউদ্দিন আহমদ
শেখ হাসিনা ও তার পিতা এদেশে গণতন্ত্র হত্যা করেছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে,গণতন্ত্র ধ্বংস করেছে Read more

পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩
পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

গার্মেন্টস কর্মী মায়ের কাছে ঈদে খেলনার আবদার করেছিল ৬ বছরের ছোট্ট লামিয়া। কিন্তু সেই খেলনা পাওয়া হলো না তার। লামিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন