পাবনার চাটমোহরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে বিথি সরকার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার(৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের চকমধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের যুগল সরকারের মেয়ে ও ছাইকোলা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, শনিবার সকাল থেকেই নিজ ঘরে ঘুমিয়ে ছিল বিথি সরকার। দুপুর গড়িয়ে গেলেও কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। এরপরেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন ঘরের ডাবের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছে বিথি। পরে স্বজনরা ঘরের দরজা ভেঙে তাকে নিচে নামান এবং স্থানীয় চিকিৎসক ডেকে আনলে বিথিকে মৃত ঘোষণা করেন ওই চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিথি নামের ওই মেয়েটার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট
পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পাকুড়িতলা থেকে সোনাপোতা যাওয়ার রাস্তাটি পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে। বালু ব্যবসার নামে রীতিমতো পরিবেশ, Read more

মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে Read more

যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ভিআইপি মুভমেন্টের কারণে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের জন্য Read more

কালিয়ায় নিখোঁজ শিশু আরিয়ার সন্ধান মেলেনি
কালিয়ায় নিখোঁজ শিশু আরিয়ার সন্ধান মেলেনি

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে শিশু আরিয়া (৮) নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় ৪৫ Read more

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ আটক ১
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ আটক ১

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আক্তার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত Read more

সমাবেশে প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়
সমাবেশে প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন