এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে। মন্দিরে পূজা শেষে একটি বাসে করে ফিরছিলেন পূণ্যার্থীরা। কিন্তু, পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক ট্রেলারে বাসটির ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন ১৮ জন যাত্রী। সেইসঙ্গে আহত হয়েছেন আরও তিনজন।  শনিবার (১ নভেম্বর) ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। দুর্ঘটনায় হতাহত যাত্রীদের সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। বিকানার এলাকার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে ভয়াবহ এ দুর্ঘটনার শিকার হয়েছেন তারা।পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তা নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন।রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।গত মাসে রাজস্থানের জয়সালমেরে একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জন পুড়ে মারা যান। বাসের এয়ারকন্ডিশনের শর্ট সার্কিট থেকে ওই দুর্ঘটনা ঘটেছিল। বাসটিতে জরুরি নির্গমনের কোনও পথ ছিল না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

মাত্র চার মাস বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে সেটির সম্ভাব্য Read more

ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে যে শক্তিশালী মার্কিন বোমা
ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে যে শক্তিশালী মার্কিন বোমা

এটি এমন একটি নন-নিউক্লিয়ার 'বাংকার ব্লাস্টার' বোমা, যা মাটির নিচের বাংকার ধ্বংস করে ফেলতে পারে। এই ধরনের বোমার দিক থেকে Read more

নোয়াখালী-২ আসনে এনসিপি থেকে প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া
নোয়াখালী-২ আসনে এনসিপি থেকে প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক ও নির্বাহী পর্ষদের সম্পাদক Read more

গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১
গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কটকস্থল গ্রামে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত একটি আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই Read more

চেলসি-লিভারপুলের হার, বড় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড
চেলসি-লিভারপুলের হার, বড় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরেছে চেলসে। এদিকে ব্রেন্টফোর্ডের আতিথেয়তা নিতে গিয়ে হোঁচট খেয়েছে লিভারপুল। অন্যদিকে একই Read more

দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব
দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ  আব্দুর রব বলেছেন,  বাংলাদেশে জামায়াতে ইসলামী সকল গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন