রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে একজনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হলেও বাকিদের ক্ষেত্রে তা নিশ্চিত হওয়া যায়নি।সোমবার (৩০ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ বছর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে একজনের ফলাফল পজিটিভ এলেও বাকি ২৯ জনের পরীক্ষায় হাম শনাক্ত হয়নি। তবে তারা হামের লক্ষণ নিয়ে মারা গেছে।”আক্রান্তদের জন্য নির্ধারিত কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে বিভাগীয় প্রধান বলেন, দুটি ওয়ার্ডের কর্নারে রোগীদের আলাদাভাবে আইসোলেশন (বিচ্ছিন্ন) করে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়লে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও উল্লেখ করেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য বেশ উদ্বেগজনক। এক বছরের বেশি বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে খুবই কম।এ সময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০ থেকে ৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু
বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

বাঘায় পুকুরে গোসল করতে নেমে উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্ৰামের সাহারা বেগম নামে ৬২ বছর বয়সের এক নারী মারা গেছে।শুক্রবার Read more

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি
সিরাজগঞ্জে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে দূর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি Read more

ছাত্র জনতার আন্দোলনে শেবাচিমের ৪৬ জন ট্রলি ম্যানকে বহিষ্কার!
ছাত্র জনতার আন্দোলনে শেবাচিমের ৪৬ জন ট্রলি ম্যানকে বহিষ্কার!

ছাত্র আন্দোলনের জের ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের Read more

বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম
বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম

গত মৌসুমে ছিলেন দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন