ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।শনিবার সন্ধায় মাদারীপুর শহরের রেন্ড্রি তলা মাদারীপুর পৌর কৃষকদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, ‘নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে কিছু দল কখনো প্রেসিডেন্টকে সরানোর কথা বলে, কখনো সংবিধান বাতিলের কথা তোলে, আবার কখনো পিআর বাস্তবায়ন, স্থানীয় সরকার বা গণপরিষদের দাবি তোলে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। বাংলাদেশের মানুষ জাতীয় সংসদের নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তাই সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের পথেই যেতে হবে।’তিনি আরও বলেন, ‘বিএনপি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে। কোন চাঁদাবাজ, ভূমি দখলকারী বা বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই।’সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আহমেদ, মাদারীপুর কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার
৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার

প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বিয়ে করা সেই রবিজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে Read more

মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আব্দুস সালাম মিয়াকে আহ্বায়ক, মো. আজিজুর রহমান মল্লিককে Read more

দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হারল বাংলাদেশ
দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হারল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে দেশের হয়ে ব্যবধান Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল Read more

আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করিনি: সারজিস
আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করিনি: সারজিস

এখন পর্যন্ত অবৈধ কোনো টাকা স্পর্শ করেননি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে অনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন