নির্বাচনী ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিলেও আসন বণ্টন নিয়ে টানাপোড়েনে পড়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোট। শরিকদের মধ্যে সমঝোতা না হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে ব্যর্থ হয়েছে জোটটি। বড় দুই শরিকের মধ্যে ‘একক সিদ্ধান্ত’ নেয়ার প্রবণতা ও আসন ভাগাভাগি নিয়ে তৈরি হয়েছে দূরত্ব। সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, মঙ্গলবার (১৩ জানুয়ারি) আসন সমঝোতার একটি চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে। তবে মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠকের পরও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সংশ্লিষ্টরা বলছেন, শেষ মুহূর্তে নতুন কয়েকটি দল জোটে যুক্ত হওয়া এবং আসন সংখ্যা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিপরীতমুখী অবস্থানেই এই জটিলতা।ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব জামায়াতকে ইঙ্গিত করে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন। দলটির নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘অ্যালায়েন্সের ভেতর থেকে যদি কেউ একা সিদ্ধান্ত নেয়, তবে অন্য শরিকদের মধ্যে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক।তিনি জানান, তাদের নির্বাচনী ফোরামের জরিপ অনুযায়ী তারা ১০০ থেকে ১৩০টি আসনের দাবি রাখে এবং তারা একটি ‘সম্মানজনক’ সংখ্যা প্রত্যাশা করছে।অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে দূরত্ব তৈরির খবর অস্বীকার করা হয়েছে। জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘দলের সংখ্যা বেড়ে যাওয়ায় সীমিত আসনের মধ্যে সমন্বয় করতে আমাদের বারবার কাজ করতে হচ্ছে। এটি কোনো অসন্তোষ নয়; বরং প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে সামঞ্জস্য আনার প্রক্রিয়া মাত্র। শিগগিরই সমন্বিত তালিকা প্রকাশ করা হবে।’সূত্রমতে, জামায়াতে ইসলামী মোট ৩০০ আসনের মধ্যে ১৮০ থেকে ১৯০টি আসন নিজেদের জন্য রাখতে চায় এবং বাকিগুলো অন্য শরিকদের ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংখ্যায় সন্তুষ্ট নয়। তারা মনে করছে, তৃণমূলের শক্তিমত্তা অনুযায়ী তাদের আসন সংখ্যা আরও বেশি হওয়া উচিত।ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলও এই জোটের সমঝোতার অগ্রগতির দিকে কড়া নজর রাখছে। তবে শেষ পর্যন্ত শরিকদের মান-অভিমান ছাপিয়ে ১১ দলীয় জোট একক প্রার্থী তালিকা নিয়ে মাঠে নামতে পারবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ Read more

পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ

আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। বিশ্ব জুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের Read more

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

কোরবানির পশুর চামড়ার পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সিমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তে বিভিন্ন স্থানে টহল Read more

টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি মনোয়ার হোসেন
টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি মনোয়ার হোসেন

কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন টেন্ডারে পাওয়া কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি Read more

ভারত থেকে ভেসে আসা ঢলে গাছের গুঁড়ি ধর‌তে গি‌য়ে নিখোঁজ ব্যবসায়ী
ভারত থেকে ভেসে আসা ঢলে গাছের গুঁড়ি ধর‌তে গি‌য়ে নিখোঁজ ব্যবসায়ী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হয়েছেন একজন ব্যবসায়ী।সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী Read more

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত

২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। ২৪ বছরের খরা ঘোঁচাতে ২০২৬ আসরে আঁটঘাট বেঁধেই নামছে তারা। তাই ইউরোপের বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন