টাঙ্গাইলের ভূঞাপুরে এক বীর মুক্তিযোদ্ধা নিজ বাড়িতেই সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছেন। নিজের জমি দখল করে ঘর নির্মাণ এবং যাতায়াতের শেষ পথটুকুও বন্ধ করে দেওয়ায় তিনি ও তার পরিবার চরম মানবিক সংকটে পড়েছেন। বুধবার (১৮ মার্চ)  ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আশরাফ আলী বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষনের সরকারি জরুরী সেবা নাম্বার  ৯৯৯ এ ফোন করে উদ্ধার করার জন্য অনুরোধ জানান। তিনি এখন তার পরিবার নিয়ে অবরুদ্ধ  অবস্থায় রয়েছেন।উপজেলার ঘাটান্দি এলাকায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার জানান, তার নামে রেকর্ডভুক্ত জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি প্রভাবশালী পক্ষ। সম্প্রতি তারা জোরপূর্বক জমির একটি অংশ দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে। এতে তার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি বন্ধ হয়ে যায়।তিনি অভিযোগ করেন, আগে অল্প কিছু পথ খোলা থাকলেও বর্তমানে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তিনি এখন পুরোপুরি বাড়ির ভেতর অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।আশরাফ আলী তালুকদার বলেন, “স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। অথচ আজ নিজের বাড়ি থেকেই বের হতে পারছি না। উপজেলার ঘাটান্দি গ্রামের মৃত ওসমান ব্যাপারীর ছেলে সোবহান ব্যাপারী, মৃত আমজাদ খানের ছেলে আঃ কদ্দুস খান, মৃত গনি তালুকদারের ছেলে আবু সাঈদ তালুকদার, মৃত শহিদুল্লাহর ছেলে আব্দুল হাই ( কিসলু) আমার বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”স্থানীয়রা জানান, একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অবরুদ্ধ করে রাখা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে তার চলাচলের পথ খুলে দেওয়া এবং দখলকৃত জমি উদ্ধার করার দাবি জানান তারা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, আমি সরকারি কাজে বাহিরে আছি। তাকে উদ্ধার করার জন্য ভূঞাপুর থানা পুলিশকে ঘটনা স্থলে পাঠাচ্ছি। কাজ শেষ করে আমব ঘটনাস্থল পরিদর্শন করব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা
জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই Read more

কুড়িগ্রামে টানা বৃষ্টিতে অফিস–আদালতে পানি ঢুকেছে
কুড়িগ্রামে টানা বৃষ্টিতে অফিস–আদালতে পানি ঢুকেছে

ধরলা অববাহিকায় রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে তীব্র জলজটের সৃষ্টি হয়েছে। এতে নাগরিক ভোগান্তি সৃষ্টি হয়েছে। জজ Read more

শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের
শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

শোককে শক্তিতে রূপান্তর করে পাকিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে বিধ্বস্ত করে এক ম্যাচ আগেই প্রথমবারের মত টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে Read more

পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস
পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ Read more

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩ হাজার লিটার এসিড জব্দ
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩ হাজার লিটার এসিড জব্দ

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন