নাটোরের সিংড়া উপজেলায় সরকারি এক নম্বর খাস জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।অভিযানে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৬৮ দাগের এক একরের চার শতক সরকারি খাস জমিতে গড়ে ওঠা ঘরবাড়ি ও দোকানঘর অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ‘সময় এর কন্ঠস্বর’কে বলেন, উপজেলার মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এক ব্যক্তি সরকারি পুকুর দখল করে আরসিসি তিন তলা ফাউন্ডেশন দিয়ে স্থানীয় বাড়ি ও দোকান নির্মাণ করছিলেন। বিষয়টি জানার পর সেখানে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, সরকারি খাস জমি জনস্বার্থে সংরক্ষিত সম্পদ। এসব জমি দখল করে ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করবে, এটি কখনোই বরদাশত করা হবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুশাসন ও ন্যায়ের প্রতিষ্ঠা তখনই সম্ভব, যখন সকলের জন্য সমান নিয়ম প্রযোজ্য হয়। আজকের উচ্ছেদ অভিযান তারই একটি বাস্তব উদাহরণ। আমরা কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি না, বরং যারা আইন লঙ্ঘন করে অবৈধভাবে দখল করে আছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। এই কার্যক্রম শুধু উচ্ছেদে সীমাবদ্ধ নয়, আমরা ভবিষ্যতে যাতে কেউ সরকারি জমি দখল করার সাহস না পায়, সে জন্য নিয়মিত তদারকি ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। জনগণের প্রতি আহ্বান, কেউ যেন ভূমি দখলের মতো অপরাধে জড়িত না হন। কোনো অনিয়ম বা অবৈধ দখলের তথ্য থাকলে সরাসরি উপজেলা ভূমি অফিসে জানান। আমরা জনগণের পাশে আছি এবং সবসময় আইন ও ন্যায়ের পক্ষে থাকব।স্থানীয়দের মধ্যে অনেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দখলদারদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমে সরকারি জমি রক্ষা পাবে এবং জনসাধারণের স্বার্থ সংরক্ষিত হবে।উল্লেখ্য, চলতি বছরে সিংড়ায় এটি ছিল চতুর্থ দফা উচ্ছেদ অভিযান, যা ভূমি ব্যবস্থাপনায় প্রশাসনের সক্রিয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করার একটি অংশ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তামিম হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে  থাকা Read more

নাঈমের ফেরা ও সৌম্যর না থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
নাঈমের ফেরা ও সৌম্যর না থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ জুন) মেহেদী হাসান মিরাজকে Read more

ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

ভোলায় বন্ড শো-রুমে দুর্ধর্ষ চুরি, ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা
ভোলায় বন্ড শো-রুমে দুর্ধর্ষ চুরি, ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা

ভোলা বাংলাস্কুল মোড়ে অবস্থিত বন্ড শো-রুমের স্টোরের দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা Read more

ভোলায় মেঘনায় ৩০০ মণ লবণবাহী ট্রলার ডুবি
ভোলায় মেঘনায় ৩০০ মণ লবণবাহী ট্রলার ডুবি

ভোলার মেঘনা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় প্রায় ৩০০ মণ লবণবাহী ‘এমভি দিলোয়ারা-৩’ নামের একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন