আসন বণ্টন নিয়ে টানাপোড়েনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও, জামায়াত বলেছে এখনও জোটের দরজা খোলা রয়েছে দলটির জন্য।শনিবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকের বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে এ কথা জানান। তিনি বলেন, ‌‘সবার জন্য জামায়াতের দরজা খোলা আছে।’আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে মতবিরোধে ইসলামী আন্দোলন জোট ছেড়ে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে গত শুক্রবার। এর আগের দিন জামায়াত, এনসিপিসহ ১০ দল ২৫০ আসনে সমঝোতা ঘোষণা করে।  পাঁচটি উন্মুক্তসহ ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন রাখা হয়েছে। তবে ইসলামী আন্দোলন ৪৫ আসনে সমঝোতায় রাজি হয়নি। ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর ৩০ আসনে ছাড় পাওয়া এনসিপি এবং ২০ আসন পাওয়া বাংলাদেশ খেলাফতও কিছু আসন নতুন করে চাইছে।এহসানুল মাহবুব জুবায়ের শনিবার বলেন, ‘আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়ে জানালে শীর্ষ নেতৃত্ব বসে সিদ্ধান্ত নেবেন।’দলীয় ইশতেহার চূড়ান্ত করাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা চলছে বলে জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘পরিষদের সদস্য ছাড়াও মহিলা বিভাগের দায়িত্বশীল ও বিশেষজ্ঞরা রয়েছেন বৈঠকে।  নির্বাচনী প্রচারের সূচিও ঠিক হবে এ বৈঠকে।’এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কিছু নীতি চূড়ান্ত করতে বৈঠকে পেশ করছে। তারপর তা দলীয় ইশতেহারে যুক্ত হবে। জাতিকে জানানো হবে এবং দলের ওয়েবসাইটেও দেওয়া হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার (২১ মে) রাত সাড়ে ৩টার দিকে Read more

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা Read more

‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের
‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও Read more

১২ বছর হয়ে গেছে, আর মেনে নেয়া যায়না বললেন হাবিপ্রবি শিক্ষার্থীরা
১২ বছর হয়ে গেছে, আর মেনে নেয়া যায়না বললেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

"স্থাপত্য বিভাগ প্রতিষ্ঠার বারো বছর হয়ে গেছে। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর এখনও এই বিভাগের নির্দিষ্ট ক্লাসরুম নেই, কাজ করার জন্য Read more

ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা
ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যানকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কালাইগাড়ি Read more

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন