দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় গণহত্যার ঘটনা।পুলিশ জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডাল এলাকায় কী কারণে হামলাটি চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।এক বিবৃতিতে পুলিশ জানায়, বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করে। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি এএফপিকে বলেন, হামলায় ১০ জন নিহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত বেকারসডালের একটি বারের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ ১২ জন নিহত হয়।পুলিশ জানায়, সর্বশেষ হামলাটি অবৈধভাবে মদ বিক্রির একটি স্থানে চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার তুলনামূলকভাবে বেশি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। অপরদিকে, লা লিগায় ওভিয়েদোর মুখোমুখি Read more

গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

গুম-খুন এবং জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে Read more

পিকে-শাকিরার প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল
পিকে-শাকিরার প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল

ফুটবল দুনিয়ায় বয়স কেবল একটি সংখ্যা। এর জীবন্ত প্রমাণ লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন Read more

রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার পণ্য ও গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার
রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার পণ্য ও গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার

গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাকারবারী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯২%
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯২%

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাসুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নোবিপ্রবির বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন