হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিকাল ৪টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়, শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যোগদান করেন।অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্টেকহোল্ডারগণের বক্তব্য উপদেষ্টাগণ মনোযোগ সহকারে শুনেন।অনুষ্ঠানে বিমান উপদেষ্টা বলেন, থার্ড টার্মিনালকে রাষ্ট্রীয় লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরী। আমরা আমাদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।জ্বালানি উপদেষ্টা বলেন, আমাদের সকলের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় দিকটিকে বিবেচনা করতে হবে যাতে আমরা এভিয়েশন খাতকে লাভজনক পর্যায়ে নিতে পারি। এলক্ষ্যে আমরা সকলের আন্তরিক প্রচেষ্টা চাই। উপস্থিত সদস্যগণ জ্বালানি উপদেষ্টার বক্তব্যের সাথে একমত পোষণ করেন।উক্ত সভায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যুক্ত ছিলেন। অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: সাফিকুর রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শান্তি চায়, আমরা চাই না দক্ষিণ এশিয়ায় কোনো সংঘাত হোক
বাংলাদেশ শান্তি চায়, আমরা চাই না দক্ষিণ এশিয়ায় কোনো সংঘাত হোক

দক্ষিণ এশিয়ায় কোনো ধরনের সংঘাত চায় না বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ চায় Read more

ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা
ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার থেকে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩০ Read more

সিংহ একাই শিকার করে, মোদিকে থালাপতি বিজয়
সিংহ একাই শিকার করে, মোদিকে থালাপতি বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে Read more

দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকার ৩ হাজার ৮৬৩টি আসন এবং অপেক্ষমান Read more

বাবার মৃত্যুর দেড় মাস পর ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম
বাবার মৃত্যুর দেড় মাস পর ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে নেমে এসেছে গভীর শোক। একের পর এক মৃত্যুতে ভেঙে পড়েছে একটি পরিবার, আর সেই শোক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন