থাইল্যান্ড থেকে মোট ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।  ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বাড়ার বিষয়টি সরকার অবগত রয়েছে। ১২ ফেব্রুয়ারির মধ্যেই এনবিআরকে দুইভাগে বিভক্ত করা হবে। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান থাইল্যার্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে জন্য ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা। প্রতি লিটারের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। সভায় সয়াবিন তেল ছাড়াও মসুর ডাল, সার ও জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় মানববন্ধন

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিগাজীপুরে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় ভিডিও ধারণ করায় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে Read more

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে এয়ারপোর্টমুখী লেন বন্ধ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে এয়ারপোর্টমুখী লেন বন্ধ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর মহাখালীতে একটি পিকআপ উল্টে গেছে। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টমুখী লেন পুরোপুরি বন্ধ রয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর Read more

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটের Read more

খাবারের অনিয়মে যেসব শারীরিক সমস্যা হতে পারে
খাবারের অনিয়মে যেসব শারীরিক সমস্যা হতে পারে

কর্মব্যস্ততার কারণে অনেকেরই সময়মত খাবার খাওয়া হয় না। দেখা যায়, সকালের নাশতা খেতে খেতে প্রায় দুপুর হয়ে যায়। এ কারণে Read more

যমজ সন্তান জন্ম দেওয়ায় বিদেশ থেকে ফোনে তালাক!
যমজ সন্তান জন্ম দেওয়ায় বিদেশ থেকে ফোনে তালাক!

কুমিল্লার বুড়িচং উপজেলায় যমজ সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী স্বামী Read more

নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

নোয়াখালী সদরের ৯নং কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন