থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তাদের মধ্যে ছিলেন- তিনজন পাইলট, একজন প্রকৌশলী এবং দুজন মেকানিক। শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।বিবিসি বলছে, ব্যাংকক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি উপকূলীয় রিসোর্ট এলাকা চা-আম জেলায় শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ছোট বিমানটিকে সমুদ্রে বিধ্বস্ত হতে দেখা গেছে। রয়্যাল থাই পুলিশ এক বিবৃতিতে জানায়, পাঁচজন কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান, ষষ্ঠজন পরে হাসপাতালে মারা যান।  দুর্ঘটনার কারণ নির্ণয়ে বিমানের ব্ল্যাক বক্স ডেটা রেকর্ডার পরীক্ষা করছে কর্তৃপক্ষ। প্রাণ হারানো সাহসী অফিসারদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছে থাই পুলিশ।অন্যান্য আধিকারিকদের সাথে ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ প্রধান কিট্রাট ফানফেট বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে বিমানটি বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু এর পাইলটরা  প্রাণহানি এড়াতে কৌশলে এটিকে সমুদ্রের দিকে নিয়ে যেতে সক্ষম হন।স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে পানির মধ্যে আছড়ে পড়েছিল। যখন অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের মধ্যে হেঁটে যাচ্ছে মানুষ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল দিয়ে পাবদা রপ্তানি বেড়েছে, উৎপাদন খরচে বিপাকে চাষিরা
বেনাপোল দিয়ে পাবদা রপ্তানি বেড়েছে, উৎপাদন খরচে বিপাকে চাষিরা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাবদা মাছের রপ্তানি বেড়েছে। তবে এর বিপরীতে সে দেশ থেকে কার্প ও সামুদ্রিক মাছের আমদানি Read more

শনিবার ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি
শনিবার ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি

তফসিলি ব্যাংক আগামী শনিবার (২৭ ডিসেম্বর) খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন Read more

পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর

কক্সবাজারের রামু ও চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একদিনে চারটি শিশুর এই মৃত্যুতে শোকের Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রোববার (১৪ Read more

ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছেন।বুধবার (১০ Read more

সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম
সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম

এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন