ময়মনসিংহের ত্রিশালের রামপুর এলাকায় চেচুয়া ও গলহর বিলে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। চেচুয়া ও গলহর বিল দুটি এখন যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। বিলের চারদিকে ফুটে থাকা হাজারো শাপলা ফুল যেন এক লাল গালিচা বিছিয়ে রেখেছে। যা দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত দর্শনার্থী। এই মনোরম দৃশ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।স্থানীয়দের মতে, বর্ষার সময় এই বিলের সৌন্দর্য পূর্ণতা পায়। সাদা, লাল এবং গোলাপি শাপলার পাপড়ি সূর্যের আলোয় ঝলমল করে, যা মনকে এক অনাবিল শান্তি এনে দেয়। ভোর সকালে বিলের মধ্য দিয়ে নৌকা বা ডিঙি নিয়ে ঘুরতে ঘুরতে শাপলা ফুল স্পর্শ করার অভিজ্ঞতা মানুষদেরকে মুগ্ধ করেছে।স্থানীয়রা বলছেন, বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। শুধু স্থানীয়রাই নয়, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন। বিলের পাশে দোকানপাট গড়ে উঠেছে, যেখানে হালকা খাবার ও পানীয়ের ব্যবস্থা রয়েছে।গলহর বিলের শাপলা ফুল দেখতে আসা শারমিন সুলতানা বলেন, ‘শহরে এমন দৃশ্য দেখা যায় না। এখানকার স্নিগ্ধ ও শান্ত পরিবেশ আমাদের মনকে সতেজ করে তুলেছে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রতিবছর ফুলগুলো দেখতে আসি।’কলেজ শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘এটি শুধু একটি বিল নয়, যেন প্রকৃতির এক অসাধারণ চিত্রকর্ম। আমরা আশা করি, এই সৌন্দর্য চিরকাল টিকে থাকবে।’ পর্যটকদের কাছ থেকে নৌকার ভাড়া বেশি নেওয়ার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন। কিশোরগঞ্জ থেকে ফুল দেখতে আসা পর্যটক কাঞ্চন মিয়া বলেন, ‘ত্রিশালের এ দুটি বিল প্রকৃতি ও মানুষের মধ্যে একটি সুন্দর সেতুবন্ধনও তৈরি করছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দিনের সফরে পেকুয়ায় সালাহ উদ্দিন আহমেদ
তিন দিনের সফরে পেকুয়ায় সালাহ উদ্দিন আহমেদ

তিন দিনের সফরে কক্সবাজারের পেকুয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। রবিবার (৮ জুন) বেলা ১২টার Read more

গাজীপুরে ৩ বছর ধরে ফ্লাইওভারের নিচে অসহায় পরিবার
গাজীপুরে ৩ বছর ধরে ফ্লাইওভারের নিচে অসহায় পরিবার

ফ্লাইওভারের নিচে কাপড় দিয়ে ঘর বানিয়েছেন শেফালী বেগম। সেই ঘরে প্রতিবন্ধী সন্তান আর বৃদ্ধ স্বামীকে নিয়ে বসবাস করছেন তিনি। এমনি Read more

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শত শত
ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শত শত

ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে শহীদ রাজী নামে একটি সমুদ্র বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহতের সংখ্যা ৫১৬ Read more

‘বায়োচারে’ বাড়বে মাটির গুণ, ফলবে অধিক ফলন: বিনার উদ্ভাবন
‘বায়োচারে’ বাড়বে মাটির গুণ, ফলবে অধিক ফলন: বিনার উদ্ভাবন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কৃষি প্রকৌশল বিভাগের একদল গবেষক নতুন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন। এই যন্ত্রটি কম খরচে Read more

গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক
গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।শনিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন