সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।পিটার নাভারো বলেন, মোদিকে শি জিনপিং ও পুতিনের সঙ্গে হাত মেলাতে দেখা সত্যিই লজ্জার। আমি বুঝতে পারছি না তিনি কী ভাবছেন। আমরা আশা করি, তিনি বুঝবেন যে তাকে আমাদের সঙ্গে থাকতে হবে, রাশিয়ার সঙ্গে নয়।নরেন্দ্র মোদির চীন সফর, এসসিও সম্মেলনে যোগদান এবং পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের একদিন পর- এমন মন্তব্য করলেন নাভারো।এর আগে এক মন্তব্যে নাভারো ভারতকে ‘শুল্কের মহারাজা’ আখ্যা দেন। তিনি দাবি করেন, প্রধান অর্থনীতিগুলোর মধ্যে ভারতের শুল্ক সবচেয়ে বেশি এবং নয়াদিল্লি এটি স্বীকার করতেও অস্বীকার করে।নাভারো বলেন, ভারতের সঙ্গে দুই দিক থেকে সমস্যা আছে…২৫ শতাংশ প্রতিশোধমূলক—অন্যায্য বাণিজ্যের কারণে এবং আরও ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে- সেই কারণে।  নাভারো ভারতকে ‘ক্রেমলিনের লন্ড্রোম্যাট’ বলেও অভিহিত করেন। তার অভিযোগ, ভারতীয় রিফাইনারিগুলো রুশ তেল সস্তায় কিনে- তা প্রক্রিয়াজাত করে এবং প্রিমিয়াম দামে রপ্তানি করছে।তিনি আরও দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের ভারতের রপ্তানির ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ ন্যায্য এবং নয়াদিল্লির রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতাকে দুর্বল করছে।ভারত তার রুশ তেল কেনাকে সঠিক বলে ব্যাখ্যা করেছে। বলেছে, এটি জ্বালানি খরচ কমাতে এবং ঘরোয়া বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয়। ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলোকে ‘অন্যায্য’ বলা হয়েছে। ট্রাম্প যাকে ‘সেকেন্ডারি ট্যারিফ’ বলছেন, তার একমাত্র শিকার এখন পর্যন্ত ভারত। যদিও চীনও রাশিয়ার অপরিশোধিত তেলের বড় ক্রেতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগ নিষিদ্ধের খবরে ইবিতে আনন্দ মিছিল
আ. লীগ নিষিদ্ধের খবরে ইবিতে আনন্দ মিছিল

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও গণহত্যার দায়ে অভিযুক্ত দল বাংলাদেশ আওয়ামীলীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করার খবরে আনন্দ মিছিল করেছে Read more

শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা
শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মিষ্টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।সোমবার(৫ জানুয়ারি) বিকেলে জেলার Read more

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ
ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউক্রেন ছাড়া সীমান্ত Read more

‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি
‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদকে ‘চাপ দিয়ে’ অপসারণ করা হলে তা মেনে নেবে না Read more

শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের Read more

গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ
গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজার হাজার মানুষের বিক্ষোভ করেছে। মূলত, গাজায় ইসরায়েলের অবরোধ ও খাদ্য সহায়তা বন্ধ করার নীতির বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন