নয়শত পঞ্চাশ পিচ ইয়াবা ও ১১৬ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ত্রিশাল থানার এসআই সবুজ ও এএসআই আকরাম উপজেলার বৈলর এলাকায় রাতে চেকপোস্ট ডিউটি কালীন সময়ে ৯৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃতরা হলেন- ত্রিশাল উপজেলার উজান বৈলর এলাকার আশিকুর রহমান লায়ন ও ময়মনসিংহ কোতয়ালী থানার বাড়েরা এলাকার আহসান হাবীব।অপর দিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌর শহরের ৮নং ওয়ার্ডে ক্রয়-বিক্রয় করার সময় আতিকুল ইসলাম (৩২) ও থিনসিয়া আক্তার রেখাকে ১১৬ গ্রাম হেরোইনসহ আটক করে ত্রিশাল থানার এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এএসআই মির্জা ওয়াসিম। উদ্ধারকৃত ১১৬ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য এগার লক্ষ ষাট হাজার টাকা।ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশিকুর রহমান লায়নের বিরুদ্ধে পূর্বে মাদকের আরো ৮টি মামলা রয়েছে। আটককৃতদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) জি এম কাদের। বুধবার রাজধানীর কাকরাইলে Read more

নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ
নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ

নার্সদের দুর্ব্যবহার, রোগীদের খাবারে অনিয়ম, সরবরাহ থাকলেও ঔষধ না দেওয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান Read more

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ‘বিতর্কিত’ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ‘বিতর্কিত’ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নোবেল বিজয়ী অং সান সু চির সরকার উৎখাতের প্রায় ৫ বছর পর মিয়ানমারের কিছু অংশের ভোটাররা আজ ভোট দিচ্ছেন। ২০২১ Read more

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা Read more

নৌবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত
নৌবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে সামরিক শক্তি বৃদ্ধির পথে হাঁটছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার Read more

আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার
আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার

বাজারে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার ওপরে। সবজির দাম চড়া থাকায় অস্বস্তি বেড়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন