মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র।আজ শনিবার (১৪ জুন) সকাল ১১টায়  রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর র‍্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন, থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ জুলাই: নামাজের সময়সূচি
১২ জুলাই: নামাজের সময়সূচি

আজ শনিবার, ১২ জুলাই ২০২৫ ইংরেজি, ২৮ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৬ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

শোলাকিয়া ঈদগা মাঠে জঙ্গি হামলার ৯ বছর, বিচারে ধীরগতি
শোলাকিয়া ঈদগা মাঠে জঙ্গি হামলার ৯ বছর, বিচারে ধীরগতি

কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে জঙ্গি হামলার নয় বছর হয়েছে। সেদিনের ঘটনায় করা মামলায় বিচার প্রক্রিয়ায় ধীরগতির কথা বলছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।২০১৬ Read more

জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী
জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) থেকে বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি অনুষদের ১০ জন মেধাবী শিক্ষার্থী। একাডেমিক Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নফল নামাজ
ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নফল নামাজ

ভৈরবকে জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছেন সর্বস্তরের জনগণ।শুক্রবার (৩১ অক্টোবর) Read more

প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী
প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন