ওমানকে ৪২ রানে পরাজিত করল সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করে আরব আমিরাত সংগ্রহ করে ১৭২ রান। জবাবে ওমান অলআউট হয় ১৩০ রানে।টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওমান। সংযুক্ত আরব আমিরাতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আলিশান শারাফু। ৮৮ রানের জুটি গড়েন তারা দুইজন। শারাফুকে শিকার করে আরব আমিরাতের উদ্বোধনী জুটি ভাঙেন জিতেন রমানন্দী। ৩৮ বলে ৫১ রান করে বিদায় নেন শারাফু। সাতটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে।আরব আমিরাতের ফিনিশার ও মারকুটে ব্যাটার আসিফ খান তিনে নেমে সুবিধা করতে পারেননি। ৫ বলে ২ রান করেই বিদায় নেন তিনি। এরপর মোহাম্মদ জোহাইব সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে। তবে ১৩ বলে ২১ রান করে বিদায় নেন জোবাহবও। দুইটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে।শেষ ওভারে আউট হয়ে যান ওয়াসিম। তিনিও করেন অর্ধশতক। ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে রান-আউট হন স্বাগতিক অধিনায়ক। তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা।নির্ধারিত ২০ ওভারে সংযুক্ত আরব আমিরাত সংগ্রহ করে ৫ উইকেটে ১৭২ রান। হার্শিত কৌশিক খেলেন ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস। ওমানের পক্ষে দুইটি উইকেট শিকার করেন জিতেন।রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে ওমান। যদিও ওপেনার জাতিন্দর সিং ১০ বলে ২০ রানের ইনিংস খেলেন, তবে টপ অর্ডারের আর কেউ দুই অঙ্কই স্পর্শ করতে পারেনি। মিডল অর্ডারে আরিয়ান বিশত ৩২ বলে ২৪ রানের ধীরগতির ইনিংস খেলেন।বিনায়ক শুকলা করেন ১৭ বলে ২০ রান এবং জিতেন রমানন্দী করেন ৯ বলে ১৩ রান। ওমান অলআউট হয়ে যায় ১৩০ রানে। ৮ বল থাকতেই অলআউট হয় দলটি।আরব আমিরাতের পক্ষে ২৩ রানের বিনিময়ে চারটি উইকেট নেন জুনাইদ সিদ্দিকী। দুইটি করে উইকেট নেন হায়দার আলী ও মোহাম্মদ জাওয়াদউল্লাহ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই Read more

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস

শিক্ষার্থীদের শেখার সময় বাড়ানোর লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৬৪ দিন ছুটি Read more

ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান
ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান

নওগাঁর ধামইরহাট উপজেলায় ৮৫জন বীর মুক্তিযোদ্ধা এবং ৩৬জন শীতার্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় Read more

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের Read more

শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান
শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে। তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন