প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় প্রথমদিকে অবস্থান করে ঢাকা। শহরটির বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।আজ রবিবার (১৮ মে) সকাল ৯টায় ১১৬ একিউআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় দশম স্থানে উঠে এসেছে শহরটি।২৪৩ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে বাহারাইনের শহর মানামা , যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। একই সময়ে ২৩০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের শহর ‘দোহা’।এদিকে ২০৯ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর ‘লাহোর’। আর ১১৬ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় দশম অবস্থানের রয়েছে রাজধানী ‘ঢাকা’।আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও তিনটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, Read more

নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের Read more

ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব
ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব

ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। নিয়মিত পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় Read more

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু
ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।শনিবার (০৩ এপ্রিল) দুপুর ১টার দিকে Read more

Online-Casinos in Deutschland prüfen: Ein sachlicher Leitfaden für Spieler
Online-Casinos in Deutschland prüfen: Ein sachlicher Leitfaden für Spieler

Ein ansprechendes Design sagt wenig darüber aus, ob ein Online-Casino im Alltag überzeugt. Wer Angebote vergleicht, sollte genauer hinsehen: Sind Read more

টেকনাফে ১২ মানব পাচারকারী আটকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
টেকনাফে ১২ মানব পাচারকারী আটকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদুরে গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ভিকটিম উদ্ধারের ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে ১২ মানবপাচারকারী আটকসহ ১৮ জন দালালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন