সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিপাতে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মা-বাবা ও তাদের দুই সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান। তিনি জানান, রাতে আমরা খবর পাই যে একই পরিবারের চারজন টিলাধসে চাপা পড়েছেন। এখনও ঘরের নিচে আরও কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। টানা বর্ষণে সিলেট অঞ্চলে পাহাড় ও টিলা ধসের ঝুঁকি বেড়েছে বলে স্থানীয় প্রশাসন সতর্ক করেছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসামির সঙ্গে দেখা করতে ২০ টাকা মিনিট নেন নওগাঁ কোর্ট পুলিশ!
আসামির সঙ্গে দেখা করতে ২০ টাকা মিনিট নেন নওগাঁ কোর্ট পুলিশ!

নওগাঁ জেলা জজ আদালতের গারদখানায় বন্দি আসামিদের সাথে কেউ দেখা করতে গেলে টাকার বিনিময়ে সাক্ষাতের সুযোগ মেলে। টাকা না দিলে বিভিন্ন তালবাহানা Read more

ভূঞাপুরে দুর্নীতির বরপুত্র টিএইচও সোবহানকে ‘ডিমোশন’ দিয়ে বদলি
ভূঞাপুরে দুর্নীতির বরপুত্র টিএইচও সোবহানকে ‘ডিমোশন’ দিয়ে বদলি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ আব্দুস সোবহান নানা অনিয়ম, দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার কারণে একের Read more

পরিবেশ সংরক্ষণে জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের
পরিবেশ সংরক্ষণে জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণে পাঁচটি প্রধান উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ জুন) Read more

মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ
মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ Read more

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

জামালপুরে ইজিবাইক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন চারজন। সোমবার (২৭ Read more

হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়ার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞের
হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়ার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞের

হাসপাতালের ওয়ার্ডে রোগীদের শারীরিক অবস্থা পরীক্ষা করছিলেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ গ্র্যাডলিন রায়। কিন্তু চিকিৎসা দিতে গিয়েই মৃত্যু হলো তাঁর। ঘটনাটি ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন