তুরস্কে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তুরস্ক সফরে থাকা অবস্থায় আঙ্কারা থেকে ত্রিপোলিগামী একটি বিজনেস জেট বিধ্বস্ত হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। লিবিয়ার প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।সংবাদমাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা একটি ফ্যালকন–৫০ বিজনেস জেটে ছিলেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ মোট পাঁচজন। দুর্ঘটনায় তাঁদের সবাই নিহত হন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আঙ্কারার বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ৪২ মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়।আঙ্কারা থেকে ত্রিপোলিগামী বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল। পরে আঙ্কারার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আরেক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আঙ্কারার হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেন পুলিশ সদস্যরা। তিনি বলেন, ঘটনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে জানানো হবে।এদিকে লিবিয়ায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার— গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা জানান, বিমানটিতে থাকা জেনারেল হাদ্দাদসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর তিনি পেয়েছেন। প্রধানমন্ত্রী এই ঘটনাকে দেশের জন্য ‘বড় ক্ষতি’ হিসেবে উল্লেখ করে বলেন, লিবিয়া এমন সব মানুষকে হারাল, যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করেছেন।দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনার জন্য জেনারেল হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা তুরস্কে ছিলেন।২০১৯ সালে তুরস্ক লিবিয়ার পূর্বাঞ্চল থেকে আসা বাহিনীর বিরুদ্ধে হস্তক্ষেপ করে ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রক্ষা করে। এরপর থেকে দেশটি লিবিয়ায় ক্রমেই প্রভাবশালী ভূমিকা পালন করছে এবং রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯
তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার বন্দুকযুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা ও ছয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এর Read more

কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান
কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ ৯ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর Read more

চাঁদাবাজদের লাল কার্ড দেখাবো: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদাবাজদের লাল কার্ড দেখাবো: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

"এখনো দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের আধিপত্য রয়ে গেছে। বান্দরবানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, চাঁদাবাজি Read more

সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার
সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার

সৌদিআরবের সমুদ্রে চুরি করে মাছ ধরার অপরাধে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।গতকাল সৌদিআরবের জেদ্দা Read more

বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার
বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। চাঁদা আদায়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত Read more

ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম
ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন