বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্ট রুল জারি করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে জানতে চেয়েছেন, বরগুনা জেলার পূর্বের ৩টি সংসদীয় আসন ফিরিয়ে কেন দেওয়া হবে না? বুধবার মহামান্য হাইকোর্টের অবকাশকালীন যৌথ বেঞ্চের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথ এ রুল নিশি জারি করেছেন।জানা গেছে, বাংলাদেশের সর্ব দক্ষিণের উপকূলীয় বরগুনা জেলা ছয়টি উপজেলা নিয়ে গঠিত। আয়তন ১৮৩১.৩১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১২ লক্ষ ৫০ হাজার। বরগুনা জেলার ছয়টি উপজেলাকে পায়রা (বুরিশ্বর) ও বিশখালী নদীতে বিভক্ত করে রেখেছে।পায়রা নদীর পূর্ব পাড়ে আমতলী ও তালতলী উপজেলা। পশ্চিম দিকে বরগুনা সদর ও বেতাগী উপজেলা। বিশখালী নদীর পশ্চিম দিকে পাথরঘাটা ও বামনা উপজেলা। স্বাধীনতার পর থেকে বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন ছিল। স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সরকার পায়রা ও বিশখালী নদীর ওপর ভিত্তি করে উপকূলীয় বরগুনা জেলাকে তিনটি সংসদীয় আসনে বিভক্ত করেছেন।বরগুনা সদর ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন, পাথরঘাটা ও বামনা নিয়ে বরগুনা-২ আসন এবং আমতলী ও তালতলী নিয়ে বরগুনা-৩ আসন। কিন্তু ২০০৮ সালের ১০ জুলাই তৎকালীন ১/১১ সরকার সমর্থিত নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ দলকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে বরগুনা জেলার তিনটি সংসদীয় আসনকে ভেঙে দুইটি সংসদীয় আসনে বিন্যস্ত করেন। বরগুনা সদর, আমতলী, তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং পাথরঘাটা, বেতাগী ও বামনা উপজেলা নিয়ে বরগুনা-২ আসন গঠন করা হয়। এতে উন্নয়ন বঞ্চিত হয় সর্ব দক্ষিণের উপকূলীয় বরগুনা জেলার সাড়ে ১২ লাখ মানুষ।গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বরগুনা জেলার আসন পুনর্বহাল না করে খসরা গেজেট প্রকাশ করে। পরে গত ১০ আগস্ট নির্বাচন কমিশনে বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে ৯৫ জন ব্যক্তি আবেদন করেছেন। গত ২৫ আগস্ট জেলার এ সংসদীয় আসনের আপিল শুনানি হয়। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল না করেই গেজেট প্রকাশ করে।এতে ক্ষুব্ধ হন বরগুনা জেলার সাড়ে ১২ লাখ মানুষ। ৩টি সংসদীয় আসন ফিরে পেতে গত ১৫ সেপ্টেম্বর বরগুনা জেলার তালতলী উপজেলার নাগরিক ওমর আবদুল্লাহ্ শাহীন মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। বুধবার মহামান্য হাইকোর্টের অবকাশকালীন যৌথ বেঞ্চের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথ আদালতে শুনানি হয়।শুনানি শেষে বিচারকদ্বয় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে দুই সপ্তাহের রুল নিশি জারি করেছেন এবং জানতে চেয়েছেন, বরগুনা জেলার পূর্বের ৩টি সংসদীয় আসন ফিরিয়ে দেওয়া কেন হবে না? হাইকোর্টে রিট পিটিশন দায়েরকারী ওমর আবদুল্লাহ্ শাহীন বলেন, মহান স্বাধীনতার পরে প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বরগুনা জেলায় ৩টি স্বতন্ত্র সংসদীয় আসন ছিল। ১/১১ সরকার আমাদের বরগুনা জেলার ৩টি সংসদীয় আসন থেকে ২টি সংসদীয় আসনের রূপান্তর করেন।এতে বরগুনা জেলার সাড়ে ১২ লক্ষ মানুষ মৌলিক অধিকার ও মহান সংসদে স্থানীয় প্রতিনিধিত্ব হারিয়েছে। এখন মৌলিক অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে মহামান্য হাইকোর্টের দারস্ত হয়েছি। বরগুনা জেলার ৩টি সংসদীয় আসন অচিরেই ফিরে পাব এবং বরগুনা জেলাবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করবো।রিট পিটিশন দায়ের পক্ষের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের বিচারকদ্বয় শুনানি শেষে বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল কেন করা হবে না মর্মে নির্বাচন কমিশনকে রুল জারি করেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকাসহ সন্ত্রাসী আটক
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকাসহ সন্ত্রাসী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কেশবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মো. জাদু (৪৪) নামের Read more

পাচার হওয়া সম্পদ ফেরতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ
পাচার হওয়া সম্পদ ফেরতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।জাতিসংঘের সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের Read more

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে Read more

জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টাযশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে।শনিবার (৯ আগস্ট) Read more

শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ
শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ

শুল্ক ছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান আমদানি হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে কয়েকটি ভারতীয় Read more

পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে’
পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে’

নিরাপত্তা শঙ্কায় ভারতের নয়াদিল্লি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং আগরতলার বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত, আর উপদেষ্টা পরিষদ ও পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন