প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতের ত্রিপুরা, মিজোরাম ও আসামে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।সতর্কবার্তায় বলা হয়, আগামী দুই থেকে তিন দিন আসামের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) জানায়, বৃহস্পতিবার (২৯ মে) ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমি জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে, যা বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।শুক্রবার (৩০ মে) ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বাকসা, বাজালি, বারপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাগুলোতেও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।গুয়াহাটিতে টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে বলা হয়, এতে শহরে জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।ত্রিপুরার আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলায় বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকাতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।অন্যদিকে, মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলায়ও বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করেছে আরএমসি। এসব দুর্গম অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল
প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল

বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।    আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম Read more

আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে আগামীকাল কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ Read more

যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার Read more

সুদানে গণহত্যা নিয়ে যে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ
সুদানে গণহত্যা নিয়ে যে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ

আফ্রিকার দেশ সুদানে গণহত্যা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।শনিবার (১ নভেম্বর) Read more

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী Read more

সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ
সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী-বিন্নাখাইড়া ভায়া বড়বাড়ী তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন