দীর্ঘ বিরতিতে ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সফরে নজর ছিল সবার। বিশেষ নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের স্পঙ্গে কতটা মিলে যেতে পারেন তিনি। শনিবার (২৩ আগস্ট) বিকেলে সে চেষ্টায় ত্রুটি রাখেননি ইসহাক। এদিন বিকেল সাড়ে চারটায় হোটেল থেকে গুলশানে নিজ দেশের হাইকমিশনে পৌঁছান তিনি। যদিও তার আগেই সেখানে উপস্থিত ছিল এনসিপি। দলটির সঙ্গে তার বেশ কিছুক্ষণ কথা হয়। এ সময় কী বার্তা দিয়েছেন ইসহাক দার, তা লেখা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে। এনসিপির সঙ্গে বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসহাক দার বৈঠকে সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের জন্য এনসিপি নেতৃত্বের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে। তিনি পাকিস্তান ও বাংলাদেশের যুবকদের মধ্যে বৃহত্তর যোগাযোগের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এ সময় এনসিপির সদস্যরা ২০২৪ সালে দেশব্যাপী রাজনৈতিক সংহতকরণের বিভিন্ন দিক নিয়ে ইসহাক দারকে অবহিত করেন। সামনের দিনগুলোতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সহযোগিতা এগিয়ে নেয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন তারা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সঙ্গে বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাক পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা এবং সুবিধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আলোচনায় আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। যেখানে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের মৌলিক ভূমিকার কথা আন্তরিকভাবে স্বীকার করা হয়। নেতারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অতীতের উচ্চ পর্যায়ের যোগাযোগের কথাও তুলে ধরেন।বিএনপির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিয়েছেন দলটির নায়েবে আমীর আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে জানায়, বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ককে শক্তিশালী করার উপায় এবং এ অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী, এ দুটি বিষয় প্রাধান্য পেয়েছে আলোচনায়। পাক উপপ্রধানমন্ত্রী জামায়াতে নেতাকর্মীদের কষ্ট ও অসুবিধার মুখে সাহস ও অবিচলতার প্রশংসা করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবাহনীতে যোগ দিলেন জাতীয় দলের ফরোয়ার্ড মোরছালিন
আবাহনীতে যোগ দিলেন জাতীয় দলের ফরোয়ার্ড মোরছালিন

জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড বসুন্ধরা কিংস ছেড়ে যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে। সঙ্গে বাংলাদেশ পুলিশের হয়ে গত মৌসুমে নজর Read more

ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী
ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ২০ কর্মীকে আটক করেছে হুথি কর্তৃপক্ষ। জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করেছে।সংস্থাটি Read more

পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ Read more

দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন, না হলে আন্দোলনে নামব: ফারুক
দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন, না হলে আন্দোলনে নামব: ফারুক

আগমী নির্বাচনের তারিখ দ্রুত সময়ের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। না হলে আন্দোলনে Read more

আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি
আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।বুধবার (০৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন