বার্সেলোনার তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল আবারও আলোচনায় এসেছেন। মাত্র তিন মাসের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন তিনি আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে।২৫ বছর বয়সী নিকি নিকোলের জন্মদিনে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ঘনিষ্ঠ ছবির মাধ্যমে তাদের সম্পর্কের আনুষ্ঠানিকতা প্রকাশ করেছিলেন ইয়ামাল। ওই ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং দুজনের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা।স্পেনের বিনোদনমূলক টেলিভিশন অনুষ্ঠান ‘ডি কোরাজন’ জানিয়েছে, ইয়ামাল ব্যক্তিগত কারণেই এই সম্পর্কে ইতি টেনেছেন। তাঁর দাবি, এই বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই এবং কোনো রকম প্রতারণা বা অবিশ্বাসের ঘটনাও ঘটেনি। ফলে সাম্প্রতিক মিলান সফরকে ঘিরে যেসব গুঞ্জন উঠেছিল, তা এখানেই শেষ হলো।এর আগে একবার খবর ছড়িয়েছিল, মাত্র ১৩ দিনের মধ্যেই নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। দক্ষিণ আমেরিকার কয়েকটি গণমাধ্যম তখন দাবি করেছিল, নিকি নিকোল নাকি নতুনভাবে আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর সঙ্গে সম্পর্ক শুরু করেছেন। তবে তখন ইয়ামাল এই গুজব উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘এসব শিশুতোষ কথা। আমি জানিই না উনি কে, এমনকি চিনিও না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস
আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন
আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে Read more

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন Read more

নিখোঁজের ২৪ ঘন্টার পর নদী থেকে প্রবাসীর লাশ উদ্ধার
নিখোঁজের ২৪ ঘন্টার পর নদী থেকে প্রবাসীর লাশ উদ্ধার

বাঁশখালীতে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবু সৈয়দ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ মে) বিকেল থেকে ওই ব্যক্তি Read more

ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে প্রস্তুতি ম্যাচের আগে Read more

রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!
রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!

কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাকমারকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন