বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রবাসী স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা চালিয়েছে এনাম তালুকদার নামে এক যুবক ও তার সহযোগীরা। আহত ওই প্রবাসীর স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার সকালে গৌরনদী মডেল থানায় এনাম তালুকদারসহ আরও তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত এনাম তালুকদার বরিশাল জেলা ছাত্র দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তার দুই শিশু সন্তান নিয়ে পাশ্ববর্তী কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে হঠাৎ করে এনাম তালুকদার তার গতিরোধ করে। একপর্যায়ে এনাম ও তার ২ থেকে ৩ জন সহযোগী টানাহেঁচড়া করে এ সময় তাকে একাধিক কিলঘুষি ও চড়থাপ্পড় মারে। এ সময় সে (নির্যাতিতা) আত্মচিৎকার দিলে তার ব্যবহৃত স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে ছটকে পড়ে।অভিযোগের ব্যাপারে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এনাম তালুকদার বলেন, ‘আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।’ পাশাপাশি তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ ব্যাপারে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রীর অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপিতে সাড়ে ৪ হাজার মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপিতে সাড়ে ৪ হাজার মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২ দিনে সাড়ে ৪ হাজার মামলা করেছে ঢাকা মহানগর Read more

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ১ এপ্রিল থেকে অভিযান
ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ১ এপ্রিল থেকে অভিযান

ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা থেকে দোকান/শোরুম/রেস্টুরেন্ট/ওয়ার্কশপের বর্ধিতাংশ অপসারণ করতে আগামী ১ এপ্রিল থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার Read more

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত: তৈয়্যব
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত:  তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বিশেষ Read more

গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার
গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার

ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। শুক্রবার (৯ Read more

জুলাই সনদে ‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবি
জুলাই সনদে ‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবি

জাতীয় জুলাই সনদে নোয়াখালীকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলা Read more

ভিন্ন পদ্ধতিতে বাজেট ঘোষণা আজ, বাড়তে পারে যেসব পণ্যের দাম
ভিন্ন পদ্ধতিতে বাজেট ঘোষণা আজ, বাড়তে পারে যেসব পণ্যের দাম

জাতির সামনে আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন