বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল-জাজিরার। মস্কোয় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে ক্রেমলিন। যা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্বীকৃতি দেয়ার একটি পদক্ষেপ।এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আফগানিস্তানের ইসলামিক সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন খাতে ফলপ্রসূ সহযোগিতা বৃদ্ধির পথে একটি গতি এনে দেবে বলে আমরা বিশ্বাস করি।’এর আগে গত এপ্রিলেই সংগঠনটির ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয় রুশ সুপ্রিম কোর্ট। ধারণা করা হচ্ছে, কৌশলগত ও অর্থনৈতিক কারণের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বজায় রাখতেই কাবুলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে মস্কো।বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলার সম্পদ এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে জব্দ রয়েছে এবং তালেবানের একাধিক শীর্ষ নেতার ওপর রয়েছে নিষেধাজ্ঞা। এসব কারণে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন।উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তালেবান সরকারকে বৈধতা দেয়নি কোনো পশ্চিমা দেশ। মানবাধিকার লঙ্ঘন, নারী শিক্ষা বন্ধ, মৌলবাদী নীতিসহ একাধিক ইস্যুতে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে তালেবান সরকারের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে বইছে মৃদু তাপপ্রবাহ
দিনাজপুরে বইছে মৃদু তাপপ্রবাহ

রাজশাহী বিভাগসহ রংপুর বিভাগের দিনাজপুর খানসামা উপজেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও Read more

মানিক মিয়া এভিনিউর পথে খালেদা জিয়ার মরদেহ
মানিক মিয়া এভিনিউর পথে খালেদা জিয়ার মরদেহ

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য গুলশান থেকে নেওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে।বুধবার (৩১ Read more

ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহত
ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরের ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলা তলা এলাকায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও Read more

নিখোঁজের ৩ ঘণ্টা পর গর্তে মিলল দুই ভাইয়ের মরদেহ
নিখোঁজের ৩ ঘণ্টা পর গর্তে মিলল দুই ভাইয়ের মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের ৩ ঘণ্টা পর পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তের পানি থেকে পাঁচ বছর বয়সি মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক Read more

সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ
সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা চলতি বছর কোনো একক দেশে সর্বোচ্চ Read more

সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার
সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২ মৌসুম পর ফিরে আশানুরূপভাবে রাঙাতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটের পর বল হাতেও বিবর্ণ দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন