বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারসহ সারাদেশের কমিশনার পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকার গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানকে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১) মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ বদলি ও পদায়ন কার্যকর থাকবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।প্রজ্ঞাপনে আরও যাদের বদলি ও পদায়ন করা হয়েছে তারা হলেন—জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমানকে চট্টগ্রাম আইসিডি কাস্টমস হাউসের কমিশনার, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক মো. আবদুল হাকিমকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।এছাড়া ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের কমিশনার এ. কে. এম. নূরুল হুদা আজাদকে গাজীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসানকে নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাসকে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (আপিল)-এর কমিশনার এস. এম. সোহেল রহমানকে ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, ঢাকা-০১ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার শামীম আরা বেগমকে জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা হয়েছে।এছাড়া সদ্য যোগদানকৃত কমিশনার শামীমা আক্তারকে ঢাকা-০১ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার, মো. রইচ উদ্দিন খানকে ঢাকা ইকোনমিক জোন কমিশনারেটের কমিশনার, মোহাম্মদ ছালাউদ্দিন রিপনকে ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের কমিশনার, মুহা. মাহবুবুর রহমানকে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, মো. গিয়াস কামালকে ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার, মোহাম্মদ সফিউর রহমানকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, মো. মুশফিকুর রহমানকে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসের কমিশনার এবং মানস কুমার বর্মনকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।বিভিন্ন সূত্রে জানা যায়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর হলো বেনাপোল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে বেনাপোল কাস্টমস হাউসের সদ্য বিদায়ী কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বেনাপোল কাস্টমসে স্বচ্ছতা ফেরানো, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমনে বিভিন্ন উদ্যোগ নেন। এর মধ্যে এনজিও কর্মীদের বহিষ্কার ও কঠোর নিয়মাবলি প্রণয়ন উল্লেখযোগ্য। তবে কিছু ক্ষেত্রে সফলতা থাকলেও তার সময়ে বিভিন্ন বিতর্কও দেখা দেয়।তার দায়িত্বকালীন সময়ে গত ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায়। এ সময় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয় এবং তার এক সহযোগীকে আটক করা হয়। এছাড়া ‘নো এন্ট্রি’ দেওয়া কয়েকটি ট্রাক আটক করা হলেও দীর্ঘ সময় পরে তল্লাশি করায় চোরাচালান সিন্ডিকেট মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়েও ব্যবসায়ীরা সমালোচনা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ
নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় জব্দ করা গাঁজার পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ও Read more

শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম
শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল (শনিবার) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় Read more

দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে Read more

ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোল
ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোল

নির্বাচন কমিশনে (ইসি) সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে Read more

ভোটের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: সাদিক কায়েম
ভোটের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র Read more

নবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২
নবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

দিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ শ পিস প্যাথেডিন ইনজেকশনসহ দুই জনকে গ্রেফতার করেছে  থানা পুলিশ।সোমবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন