বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল (বিশেষ) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে বিশেষ এই কার্যক্রমের কারণে ওইদিন স্বল্প দূরত্বের তিনটি নিয়মিত কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বর তারিখের যাত্রা স্থগিত থাকবে। দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও বলা হয়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই রেলওয়ে এ ব্যবস্থা গ্রহণ করেছে।চাহিদার ভিত্তিতে যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে, সেগুলো হলো— কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর।এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে, এই ব্যবস্থার মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হবে।তবে তিনটি ট্রেনের এক দিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। একইসঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, টাকায় ধামাচাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের
স্কুলশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, টাকায় ধামাচাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সেটি টাকার মাধ্যমে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় Read more

ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল
ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে Read more

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে এয়ারপোর্টমুখী লেন বন্ধ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে এয়ারপোর্টমুখী লেন বন্ধ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর মহাখালীতে একটি পিকআপ উল্টে গেছে। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টমুখী লেন পুরোপুরি বন্ধ রয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর Read more

ঢাকা মেডিকেলের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেলের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ও Read more

ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব
ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি এ হামলাকে ‘আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। খবর দ্য গার্ডিয়ানের।সৌদি Read more

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে এক হচ্ছে বাংলাদেশসহ ২০ দেশ
ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে এক হচ্ছে বাংলাদেশসহ ২০ দেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণার লক্ষ্যে জরুরি সম্মেলনে বসছে ২০টিরও বেশি দেশ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন