রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে সৌহার্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে চালক হেলপারসহ অন্তত ৫০ জন যাত্রী ছিল বলে নিশ্চিত করেছেন সৌহার্দ পরিবহণের কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ।বাসটি বুধবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে শিশুসহ ৮ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় বাসটি।কুমারখালী থেকে বাসে উঠা যাত্রীদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গিয়াস উদ্দিন রিপন (৪৫), তার স্ত্রী লিটা খাতুন (৩৭) এবং তাদের সন্তান আবুল কাসেম সাফি (১৭) ও আয়েশা বিনতে গিয়াস (১৩)। গিয়াস খোকসা উপজেলার শোমসপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমারখালী পৌর ভবন এলাকার মৃত বকুল বিশ্বাসের জামাতা। শ্বশুরবাড়িতে ঈদের ছুটি কাটিয়ে পরিবার নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঢাকার তাকওয়া ফুড প্রোডাক্টের কারখানায় ফিরছিলেন।বাকিরা হলেন- মো. নুরুজ্জামান (৩২), তার স্ত্রী আয়েশা আক্তার (৩০) এবং তাদের সন্তান নওয়ারা আক্তার (৪) ও আরশান (৭ মাস)। তারা ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কচুয়া ইউনিয়নের খোন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা। নুরুজ্জামান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই দুইটি পরিবারের মধ্যে আয়েশা, আরশান ও আয়েশা বিনতে গিয়াস নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।জানতে চাইলে মোবাইল ফোনে নুরুজ্জামান বলেন, বাড়ির কাছাকাছি হওয়ায় কুমারখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকায় যাওয়া-আসা করি। ছুটি শেষে সৌহার্দ পরিবহণে করে ঢাকা যাচ্ছিলাম। পথে ফেরিতে ওঠার সময় গাড়ি সিরিয়ালে ছিল। তখন আমি আর বড় মেয়ে নাওয়ারা বাস থেকে নেমে যাই। আর স্ত্রী আয়েশা ও ছোট মেয়ে আরশান বাসেই ছিল। পরে বাসটি নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি।ফোনে গিয়াস উদ্দিন রিপন বলেন, বাসের সঙ্গে আমার স্ত্রী লিটা ও মেয়ে আয়েশা পানিকে ডুবে যায়। পরে স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করলেও মেয়েকে এখনো পাইনি।সৌহার্দ পরিবহণের কুমারখালী বাস কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ বলেন, দুপুর আড়াইটার দিকে ৬টি সিটে যাত্রী নিয়ে ছেড়ে যায় বাসটি। এরপর খোকসা থেকে ৭ জন, মাছপাড়ার ৪ জন, পাংশার ১৫ জন যাত্রী বাসে ওঠেন।তার ভাষ্য- ৪০ সিটের বাসে চালক-হেলপারসহ মোট ৫০ জন ছিলেন। ব্রেক ফেল করে গাড়িটি নদীতে নেমে গেছে। যাত্রীদের কারো পরিচয় জানা নেই।কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা বলেন, কুমারখালী থেকে শিশুসহ ৮ যাত্রী নিয়ে বাসটি ছেড়ে গিয়েছিল। তাদের বাড়ি খোকসা ও শৈলকূপা উপজেলায়। ৮ জনের মধ্যে তিনজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিে থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯টি Read more

যশোরে সড়ক যেন মরণফাঁদ
যশোরে সড়ক যেন মরণফাঁদ

পিচের ঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। দিনদিন এসব খানাখন্দ বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টি হলে এসব Read more

গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে Read more

দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে উনারা আওয়ামী Read more

সরিষাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার পারারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. শুভ মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা Read more

কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১
কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টস কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ ও মালামাল চুরির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন