কক্সবাজারের চকরিয়ায় বিরতিহীন বৃষ্টির কারণে কুরবানি পশুর হাটগুলো যেন অচেনা হয়ে গেল। এক কথায় বলতে গেলে, বৃষ্টিতে যেন বন্দী কুরবানি পশুর হাটগুলো।ভারি ও মাঝারি বৃষ্টিপাতের কারণে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কুরবানি পশুর হাটগুলোতে প্রান্তিক খামারিরা গরু, মহিষ ও ছাগল আনতে অনেক কষ্ট হচ্ছে। কুরবানি হাটে কষ্ট করে পশু তোলার পরও বৃষ্টির কারণে তেমন ক্রেতা আসে না। বলতে গেলে, এখন কুরবানি হাটে গরু ও ছাগল ক্রয় করার চেয়ে দেখার জন্য মানুষ বেশি আসে।চকরিয়া উপজেলার ঢেমুশিয়ায় কুরবানি পশুর হাটে প্রান্তিক খামারি জিয়া উদ্দিনের সাথে কথা হয়। তিনি বলেন, ‘আমি হাটে ৫টি গরু তুলছিলাম, বৃষ্টির কারণে ক্রেতা কম আসায় আমি ১টি গরুও বিক্রি করতে পারি নাই।’ তিনি আরো বলেন, ‘বৃষ্টি যদি কমে যেত তাহলে পশুর ক্রয় ক্রেতাগণ হাটে আসলে আমার গরুগুলো বিক্রি করতে পারতাম।’চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজার পশুর হাটে গরু বিক্রেতা রিদুয়ানুল মুবিনের সাথে কথা হয়। তিনি বলেন, ‘কুরবানি আসতে আর বেশিদিন নাই কিন্তু হাটে তেমন পশু বিক্রি হচ্ছে না। আমি হাটে বিক্রি করার জন্য একটি গরু আনছিলাম কিন্তু বিক্রি করতে পারি নাই, হয়তো বৃষ্টির কারণে দূর-দূরান্ত থেকে ক্রেতাগণ আসছে না।’চকরিয়ার ডুলাহাজারা কুরবানির পশুর হাটে আবদুর রহিমের সাথে কথা হয়। তিনি বলেন, ‘আমার গৃহপালিত গরু আনছিলাম বিক্রি করার জন্য কিন্তু ক্রেতার অভাবে বিক্রি করতে পারছি না। আর যারা কিনতে চাই, তারা তেমন গরুর দাম দিতে চাই না। বৃষ্টি যদি কমে যেত, কক্সবাজারসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ক্রেতাগণ আসতো, ফলে গরুগুলো বিক্রি করতে আর অসুবিধা হতো না।’ইলিশিয়া বাজারস্থ কুরবানি পশুর হাটে মাহাফুজুল করিম সওদাগরের সাথে কথা হয়। তিনি বলেন, ‘আমার একটা গরু আমি বিভিন্ন পশুর হাটে নিয়ে গিয়েছিলাম, এখনো বিক্রি করতে পারি নাই। আমার গরুটির মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা, কিন্তু ক্রেতারা গরুটির দাম দিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা বা ২ লক্ষ ৬০ হাজার টাকা। এ দামে গরুটি বিক্রি করলে আমার অনেক টাকা লোকসান হবে। এমতাবস্থায়, বৃষ্টি যদি কমে যায় তাহলে ঢাকা-চট্টগ্রাম থেকে ক্রেতারা আসলে আমাদের গরুগুলো বিক্রি করতে তেমন সমস্যা হয় না।’কুরবানি পশুর হাটের ইজারাদাররা বলেন, ‘বৃষ্টির কারণে বাজারে গরু, ছাগল ও মহিষ তেমন বিক্রি হচ্ছে না। ক্রেতাগণও দূর-দূরান্ত থেকে আসছে না। ফলে পশুর হাট আমরা যারা ইজারা নিয়েছি, তাদের অনেক লোকসান হবে।’আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃষ্টির প্রবণতা আরো কয়েকদিন থাকতে পারে। ফলে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত
নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত

নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন। প্রবাসী নামে দায়েরকৃত একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার Read more

ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি ট্রাম্পের
ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ জুন) বাংলাদেশ সময় Read more

ইরান কি হরমুজ প্রণালি বন্ধ করতে পারবে, করলে বিশ্বে এর প্রভাব কেমন হবে?
ইরান কি হরমুজ প্রণালি বন্ধ করতে পারবে, করলে বিশ্বে এর প্রভাব কেমন হবে?

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়তে পারে এবং এর Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (৭ Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জিদের টানা বিক্ষোভের মুখে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন