বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে। গতকাল সোমবার সংগঠনটির ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে আমাদের আলোক দিশারী, আমাদের সবার আশা-আকাঙ্ক্ষার পরম আশ্রয়স্থল ও অনুপ্রেরণার বাতিঘর জনাব তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন।সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করছে। বিজ্ঞপ্তি অনুসারে, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আরম্ভ হয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই কর্মসূচি হাতে নিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ দফা দাবি না মানলে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি
৬ দফা দাবি না মানলে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

আশুলিয়ায় পুকুর থেকে ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
আশুলিয়ায় পুকুর থেকে ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

শিল্পাঞ্চল আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পলাশ বাড়ি কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ Read more

অসময়ে তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক, আগ্রহী হচ্ছে নতুন চাষীরা
অসময়ে তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক, আগ্রহী হচ্ছে নতুন চাষীরা

গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে অসংখ্য তরমুজ। এর সঙ্গে যেনো সফলতার আনন্দ মিশে আছে কৃষকের মনে। অসময়ে তরমুজের ভালো ফলনে Read more

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ
অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রংপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ এবং জিএম কাদেরের বাসায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন