রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ও কুর্শা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর চাকলা ও নারায়ণজন ঘাটে একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়েছে দুই ইউনিয়নের ১৬টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।বর্ষা মৌসুমে এ এলাকার গ্রামবাসীরা ছোট নৌকা বা কলাগাছের ভেলায় করে পারাপার হয়। ফলে প্রতি নিয়ত স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, নারী ও বৃদ্ধ সবাইকে ভোগান্তির মুখে পড়তে হয়।প্রতিবছর বর্ষার আগে গ্রামবাসী নিজেদের উদ্যোগে চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে নদী পারাপার হন। কিন্তু বন্যা বা পানির স্রোতে কয়েক মাস না যেতেই সেটি ভেঙে পড়ে। তখন আবারও ঝুঁকি নিয়ে কলাগাছের ভেলায় বা ছোট ডিঙি নৌকায় পারাপার হতে হয়।রহিমাপুর জয়বাংলা গ্রামের বাসিন্দা মোরসালিন ইসলাম বলেন, ‘এখানে একটা সেতু না থাকায় সবচেয়ে বেশি কষ্ট হয় স্কুলপড়ুয়া ছোট ছোট ছেলে-মেয়েদের। বর্ষায় নদী ভরাট থাকলে তারা স্কুলে যেতে পারে না। কখনো নৌকা না পেলে কলাগাছের ভেলায় করেই পার হতে হয়।’রহিমাপুর চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘নদীর ওপারে জেলে পাড়া, জুলুবর, নারায়ণজন গ্রামের আমাদের অনেক শিক্ষার্থী থাকে। বর্ষার সময় নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তখন তারা বিদ্যালয়ে আসতে পারে না। এতে তাদের পড়াশোনায় ব্যাপক প্রভাব পড়ে।’সেতুর অভাবে স্থানীয় কৃষকরাও পড়েছেন বিপাকে। তাদের উৎপাদিত ধান, পাট, সবজি ও অন্যান্য ফসল উপজেলা সদর বাজারে নিতে হয় এই পথ দিয়েই। সেতু না থাকায় যাতায়াতে সময় ও খরচ দুটোই বেড়ে যায়, পাশাপাশি ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের জেলেপাড়া ঘাটের ৬০ বছর বয়সী আব্দুস সামাদ বলেন, ‘এই ঘাট দিয়ে প্রতিদিন অন্তত ২০ হাজার মানুষ যাতায়াত করে। বর্ষায় নৌকা ছাড়া উপায় থাকে না, কিন্তু নৌকা সবসময় পাওয়া যায় না। আমরা বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সেতুর দাবি জানিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি।’স্থানীয়রা জানান, এই নদীর দুই পাড়ে রয়েছে স্কুল, কলেজ, হাট-বাজার, মসজিদ, মাদরাসা ও স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসা, শিক্ষা ও কর্মজীবনের প্রয়োজনে পারাপার হয়। কিন্তু সেতু না থাকায় চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। বিশেষ করে অসুস্থ রোগী বা গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে হলে পরিস্থিতি হয়ে ওঠে আরও বিপজ্জনক।এলাকাবাসীর দাবি, যমুনেশ্বরী নদীর ওপর যদি একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়, তাহলে দুই ইউনিয়নের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে আসবে স্বস্তি ও গতি।তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ‘সরকারি আইডিভুক্ত কোনো রাস্তা না থাকার কারণে সেতুটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় ৩৫ জন গ্রেফতার
ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় ৩৫ জন গ্রেফতার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে আমিরাতের পুলিশ। গতকাল  দেশটির  রাজধানী Read more

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে মধুর প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ আফগানদের সামনে। Read more

পাকিস্তানে নারী টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু
পাকিস্তানে নারী টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু

পাকিস্তানের সিন্ধুর ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় টিকটকার সুমিরা রাজপুতের মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া গেছে।  শুক্রবার (২৫ জুলাই) এ Read more

কুরবানির পশুর রক্তে আরোগ্য লাভ হয়?
কুরবানির পশুর রক্তে আরোগ্য লাভ হয়?

প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন যে কেউ ‘নিসাব’ পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক। অর্থাৎ, কেউ Read more

‘ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা বোনাস পাবেন না’
‘ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা বোনাস পাবেন না’

ব্যাংক লোকশান করলে মালিকরা লভ্যাংশ ও কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।শনিবার (০৬ সেপ্টেম্বর) Read more

এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁট ঠেকাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন