তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের ওপর ৫ম দিনের শুনানি চলছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানি করছেন বিএনপির পক্ষের আইনজীবী।এর আগে, ৪র্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য, ইউনিক পদ্ধতি। তবে, রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়।’অন্যদিকে, তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, ‘যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়া হয়েছিল, তা ছিল পরিকল্পিত।’এর আগে, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।প্রসঙ্গত, ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল

ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ Read more

এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ
এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর Read more

শরীয়তপুরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
শরীয়তপুরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দগ্ধ হওয়া ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে Read more

প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান
প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান

প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। দেশটির সরকার জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি Read more

নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার
নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কালিয়া Read more

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩
নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক র‍্যাব-১৪। র‍্যাবের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ছাড়াও মাদক রাখার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন