রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমাণ্ড তারাগঞ্জ উপজেলা শাখা’র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহ্বায়ক ডা. আলী হোসেন বলেন, ‘আমরা দেশের জন্য জীবন বাজি রেখেছি, দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন একজন নিতান্তই ভালো মানুষ। কখনও তিনি কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলতেন না। মুক্তিযোদ্ধা যোগেশ ও তার স্ত্রীকে তার নিজ বাড়িতেই হত্যা করা হয়েছে।  খুবই দুঃখজনক বিষয় হলো আমরা দেশের জন্য যুদ্ধ করেছি। আজ আমাদের নিজের জীবনের কোন নিরাপত্তা নেই। মুক্তিযোদ্ধারা নিরাপদে ঘুমাতে না পারলে তাহলে এ দেশ স্বাধীন করে আমাদের কি হলো? আমরা দেশ স্বাধীন করে দেশ ছেড়ে পালিয়ে যাবো? মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা দিন। আমরা দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই।’রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা এসে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারাও এই নৃশংস হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুক্তিযোদ্ধারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর আন্দোলন করবো।’ অপরাধীদের ফাঁসির দাবি জানান মুক্তিযোদ্ধারা।তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘মুক্তিযোদ্ধা দম্পতির হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও আপনারা কাউকে গ্রেপ্তার করতে পারেননি। যা নিতান্তই দুঃখজনক বিষয়। আমরা চাই আপনারা (পুলিশ) আর সময় অতিবাহিত করবেননা। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করুন।’উল্লেখ্য, গত শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর খিয়ারপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা যোগেশ ও তার স্ত্রীকে নৃশংস হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন সকালে তাদের মরদেহ দেখতে পান দীপক নামের তাদের বাড়ির কাজের ছেলে। ময়নাতদন্তের পরে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে টিকিট কালোবাজারি আটক
ভৈরবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে টিকিট কালোবাজারি আটক

আন্ত: নগর ট্রেনের টিকিট রিপন (৪৫) নামে কালোবাজারিকে আটক করেছে ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর এন বি) সদস্যরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম
‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম

খেলাধুলা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ উপাধি ‘নাইটহুড’। Read more

ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। তবে, এবারের মৌসুমে অনেক রোগীদের মধ্যে জটিল উপসর্গ দেখা যাচ্ছে। রোগীদের অনেককেই এখন রাখতে Read more

কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ
কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ

২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে Read more

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০
ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০

ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন