আগামীকাল শুক্রবার থেকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ
ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ ও সিন্ডিকেট মুক্ত করতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এসময় সাংবাদিক Read more

রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, নিহত ১
রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, নিহত ১

রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন (৫০) নামে একজন নিহত হয়েছে।সোমবার (১০ নভেম্বর) Read more

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় একজেন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে Read more

সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. জাবের (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) Read more

দুটি কিডনিই নষ্ট, বাঁচার আকুতি প্রবাসী হামিদের
দুটি কিডনিই নষ্ট, বাঁচার আকুতি প্রবাসী হামিদের

৭ বছর আগে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে বিদেশ পাড়ি দিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদের প্রবাসী আব্দুল হামিদ। স্বপ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন