রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে এক যুবককে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা, আনুমানিক সাড়ে ৬টার সময়, তারাগঞ্জ বাজার এলাকায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে লিয়ন (৩২) নামের ওই যুবককে আটক করা হয়। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের মৃত আব্দুল কাফির ছেলে।পরে, ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম
‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম

খেলাধুলা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ উপাধি ‘নাইটহুড’। Read more

তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক
তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুতে দোষীদের বিচারের দাবিতে দিনব্যাপী সড়ক অবরোধ করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের আশ্বাসে Read more

ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান
ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান

গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে ইসরাইলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও Read more

‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে Read more

ক্ষতিপূরণ পাচ্ছেন তিন ব্যাটারিচালিত অটোরিকশা চালক
ক্ষতিপূরণ পাচ্ছেন তিন ব্যাটারিচালিত অটোরিকশা চালক

প্রধান সড়কে উঠে পড়ায় শাস্তিমূলক তিনজন চালকের অটোরিকশা ভেঙে ফেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহূর্তেই Read more

তিন জেলায় ব্যাংক বন্ধ আজ
তিন জেলায় ব্যাংক বন্ধ আজ

বাংলা বছরের শেষ দিন উপলক্ষে আজ রবিবার (১৩ এপ্রিল) পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। দিবসটি উপলক্ষে আজ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন