ইরানে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছের সড়কগুলোতে ঢল নেমেছে হাজারো শোকাহত মানুষের।বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, অনেকে ইরানের জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তাদের নিহত স্বজনদের ছবি হাতে নিয়ে অংশ নেন। ইরানি পতাকায় মোড়ানো কফিনগুলো বড় ট্রাকের পেছনে সারিবদ্ধভাবে রাখা হয়, যার ওপর লাল-সাদা গোলাপ ও নিহতদের বাঁধানো ছবি সাজানো ছিল।   বিপুল জনসমাগমের মধ্যে মঞ্চ থেকে শোকগাথা পাঠের সময় মানুষজন স্লোগান দেন এবং ‘বুকে আঘাত করে’ শোক প্রকাশ করেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দুই সপ্তাহের অস্থিরতায় ইরানে হাজারো মানুষ নিহত হয়েছেন। তবে আল জাজিরা এসব সংখ্যা কিংবা ইরানি কর্মকর্তাদের দেয়া হিসাব স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এদিকে ইরানে হামলা চালানো হলে শত্রুর জন্য ‘অনেক চমক’ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। ইরানে সহিংস বিক্ষোভ ও অস্থিরতার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দেয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদেহ এই মন্তব্য করলেন।   ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত আল জাজিরা জানায়, আজিজ নাসিরজাদেহ এক নিরাপত্তা বৈঠকে বলেছেন, এই হুমকিগুলো (ট্রাম্পের) যদি বাস্তব রূপ নেয়, তাহলে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত পূর্ণ শক্তিতে দেশকে রক্ষা করব এবং আমাদের প্রতিরোধ তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক।তিনি সতর্ক করে আরও জানান, ইরানে যেকোনো হামলায় সহায়তা দেয়া দেশগুলোও ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার
আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল Read more

ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার
ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বসতঘরের আড়ায় ফাঁস লাগানো রুম্মান হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) Read more

নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা
নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নির্দেশ দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে ড্রোন হামলা চালান বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের Read more

টানা ১০ দিন ছুটির কবলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর
টানা ১০ দিন ছুটির কবলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর

টানা ১০ দিন ছুটির কবলে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক Read more

শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস
শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (৩ আগস্ট) Read more

ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২
ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন