রংপুরের তারাগঞ্জে হঠাৎ করেই পেট্রোল, ডিজেল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। রবিবার (২২ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে এবং জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহীসহ সাধারণ যানবাহন চালকরা।প্রয়োজনীয় কাজে বের হয়ে মাঝপথে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন শত শত মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গণমাধ্যমকর্মী, পল্লী বিদ্যুৎ কর্মচারী এবং জরুরি সেবা প্রদানকারী পশু চিকিৎসকরা। উপজেলার রহিমাপুরের ব্যবসায়ী বাবুল জানান, পাম্প বন্ধ থাকায় তিনি মোটরসাইকেল ঠেলে কেল্লাবাড়ি এলাকা থেকে খোলাবাজারে ২ লিটার পেট্রোল ৫০০ টাকা দিয়ে কিনতে বাধ্য হয়েছেন।পার্বতীপুর থেকে ঘুরতে আসা এক দম্পতি জানান, সকালে পার্বতীপুর থেকে তেল নিয়ে রওনা দিলেও এখানে এসে তেল শেষ হয়ে গেছে। কিন্তু তারাগঞ্জের কোনো পাম্পেই তেল না পেয়ে তাঁরা চরম বিপাকে পড়েছেন।পাম্পে তেল না পেয়ে চালকেরা বাধ্য হয়ে খোলাবাজার থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে জ্বালানি কিনছেন। অভিযোগ উঠেছে, পাম্পগুলোতে তেল না থাকলেও রাস্তার ধারের দোকানগুলোতে চড়া দামে পেট্রোল ও অকটেন মিলছে, যা সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়ে তুলেছে।এ বিষয়ে উপজেলার পাম্প মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে পুরাতন চৌপথী বাসস্ট্যান্ডের এম এ গফুর ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, “ডিপো থেকে তেল না আসায় আমাদের এখানে সরবরাহ নেই। এর চেয়ে বেশি কিছু মালিক বলতে পারবেন।”সরকারিভাবে তেলের কোনো সংকট নেই বলা হলেও মাঠপর্যায়ে কেন এই হাহাকার, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত এই সংকট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্য রাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে।মার্চ ও এপ্রিল মাসে Read more

বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে (বিআরআই) সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. Read more

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল Read more

গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম
গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম

অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক বিমান থেকে তারা মানবিক ত্রাণ পৌঁছাচ্ছে। কাতারভিত্তিক Read more

চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।বৃহস্পতিবার (৩১ Read more

যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন