আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন ।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা
ইরানে ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা

ইরানে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো Read more

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা ও Read more

বিপিএলে থাকছেন না শাকিব খান
বিপিএলে থাকছেন না শাকিব খান

নানা কারণে শুরু থেকেই আলোচিত-সমালোচিত হয়েছিল ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে বছর নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে এসে Read more

মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার
মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার

মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় Read more

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু
ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন