ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।আমীর খসরু বলেন, ‘সবাইকে যে একমত হতে হবে। এটা যারা চিন্তা করেছে, এটা বাকশালী চিন্তা। যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। কারণ ভিন্ন ভিন্ন দলেন ভিন্ন দর্শন, চিন্তা, ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাইরে সংস্কারের সুযোগ নেই। এর বাইরে যেটা করতে যাবে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না? এটাই প্রশ্ন।’তিনি বলেন, অলরেডি সবাই সংস্কার প্রস্তাব সাবমিট করে দিয়েছে। অনেকদিন সময় চলে গেছে। আলোচনাও শেষ। এক সপ্তাহের বেশি সময় লাগে না জাতিকে জানান কোথায় ঐকমত্য হয়েছে। জাতি জানুক, ওই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকের যে প্রেক্ষাপট নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় হচ্ছে, এটা আগামী দিনের গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণকে আশ্বস্ত করতে হবে আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে যাবেন, এটা জাতিকে জানতে হবে। এটার জন্য দেশের ভিতরে প্রস্তুতি আছে, দেশের বাইরে প্রস্তুতি আছে। পার্থ যেটা বলেছে এই যে বিনিয়োগকারীরা যারা আসছে বাংলাদেশে তাদের সবার একটা প্রশ্ন নির্বাচন কবে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়ে কঠিন সময় পার করছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে পা রাখার পর এখনো জয়ের স্বাদ পায়নি Read more

তুরস্কের বালিকেসির প্রদেশে ভূমিকম্পে হতাহত ৩০
তুরস্কের বালিকেসির প্রদেশে ভূমিকম্পে হতাহত ৩০

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রোববার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত ও ২৯ জন আহত Read more

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে এক গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন। খবর আল Read more

খেলায় কেন রাজনীতি ঢুকছে, প্রশ্ন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
খেলায় কেন রাজনীতি ঢুকছে, প্রশ্ন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ ছিল ভারত ক্রিকেট বোর্ডের। কলকাতা নাইট রাইডার্স সে নির্দেশনাই পালন করেছে। টাইগার পেসারকে স্কোয়াড থেকে Read more

গোলাপগঞ্জে নৌকাডুবি: নিখোঁজের ১২ ঘণ্টা পর মুহি উদ্দিনের লাশ উদ্ধার
গোলাপগঞ্জে নৌকাডুবি: নিখোঁজের ১২ ঘণ্টা পর মুহি উদ্দিনের লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে নৌকা ডুবে নিখোঁজের ১২ ঘণ্টা পর সৈয়দ মুহি উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ ফায়ার Read more

পলাশবাড়ী পৌর উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে দিনব্যাপী কর্মশালা
পলাশবাড়ী পৌর উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে দিনব্যাপী কর্মশালা

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন